যে জেল করবে হাত ভেঙে দেব! এনআরসি নিয়ে অনুব্রত মন্ডলকে পাল্টা আক্রমণ বিজেপির
এনআরসি নিয়ে ফের সরব বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের সভায় তিনি বলেন বাপের বেটা হলে জেল করে দেখাক। যে জেল করবে হাত ভেঙে দেব। অন্যদিকে বিজেপি বলেছে, ওনার হাত পা-ও থাকবে না।
এনআরসি নিয়ে ফের সরব বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের সভায় তিনি বলেন বাপের বেটা হলে জেল করে দেখাক। যে জেল করবে হাত ভেঙে দেব। অন্যদিকে বিজেপি বলেছে, ওনার হাত পা-ও থাকবে না।

এনআরসি নিয়ে ফের সরব অনুব্রত
এনআরসি নিয়ে ফের সরব অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এনআরসি হবে না। শরীরে একবিন্দু রক্ত থাকতে এনআরসি হতে দেব না, বলেও জানান অনুব্রত। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বড় বড় জেল তৈরি করা হচ্ছে। বাপের ব্যাটা হলে এরাজ্যে জেল করে দেখাক বিজেপি। যে জেল করবে তার হাত ভেঙে দেব। হুঁশিয়ারি দেন অনুব্রত।

আগেও এনআরসি নিয়ে সরব অনুব্রত
এনআরসি নিয়ে সেপ্টেম্বরেও পথে নেমেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি দলের এক সমাবেশে তিনি বলেছিলেন, তার জন্ম পশ্চিমবঙ্গে। তাঁর বাবার জন্ম পশ্চিমবঙ্গে। তার দাদুর জন্ম পশ্চিমবঙ্গে। তার সন্তানের জন্ম পশ্চিমবঙ্গে। তিনি বাইরের দেশের মানুষ কী করে হলেন। তাঁদের তাড়িয়ে দেওয়া হলে দেখে নেবেন। হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, বিজেপির যাঁরা তাঁদের দলের নেতা কর্মীদের মারার হুঁশিয়ারি দিচ্ছেন, তাঁদের দৌড় করাতে। গরু ছোটানোর মতো ছুটিয়ে দিন।

পাল্টা প্রতিক্রিয়া বিজেপি-র
অনুব্রত মণ্ডলের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি শুনে বসে থাকেনি বিজেপি। জেলা বিজেপির তরফে জানানো হয়েছে, দেশটা ধর্মশালা নয়। এনআরসি হবেই। অনুপ্রবেশকারীদের ভোটের ভরসায় অনুব্রত মণ্ডল এইসব কথা বলছেন, মনে করছে বিজেপি। পাশাপাশি তাদের হুঁশিয়ারি, ওোনার হাত পা-ও আস্ত থাকবে না।












Click it and Unblock the Notifications