রাহুল সিনহার মাথার একদিকে কামাবেন! চোখ রাঙালে বিজেপিকে চাবকানোর হুঁশিয়ারি অনুব্রতর

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অশালীন মন্তব্যের অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতার রাহুল সিনহার বিরুদ্ধে। যার জেরে তাঁকে ও বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অশালীন মন্তব্যের অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতার রাহুল সিনহার বিরুদ্ধে। যার জেরে তাঁকে ও বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দাগলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২২ জুলাই রামপুরহাটের হাসনে কর্মিসভায় বিজেপিকে হুঁশিয়ারিও দেন তিনি।

রাহুল সিনহাকে আক্রমণ অনুব্রতর

রাহুল সিনহাকে আক্রমণ অনুব্রতর

বুধবার অনুব্রত বলেন, রাহুল সিনহা, মানুষ কিন্তু তোমাকে ছাড়বে না। মমতা ব্যানার্জিকে তিনি যে কথা বলেছেন তা মানবেন না। যদি কোনওদিন পাই তার মাথার একদিকের চুল কামিয়ে দেওয়ার কথাও বলেছেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে অশালীন উক্তি করায় বিজেপি নেতা রাহুল সিনহাকে গ্রেফতারের যে দাবি উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই আবহে বুধবার ২২ জুলাই রামপুরহাট ২ নম্বর ব্লকে হাসন বিধানসভার কর্মী সম্মেলন থেকে রাহুল সিনহাকে কড়া ভাষায় আক্রমণ করেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

 ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন

ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন

অনুব্রত মণ্ডল আরও বলেন, গুচ্ছ গুচ্ছ কথা বলছেন, তাদের(বিজেপি) লজ্জা লাগে না। তাদের কি ভাষাজ্ঞান নেই? ঘরে কি মা-বোন নাই? রাহুল সিনহা, মমতা ব্যানার্জিকে যে কথা বলেছন তা কি সমাজের চোখে বলা যায়? ও কথা তৃণমূলের রুচিতে আসে না, তারা বলতে পারেন না। তারা জানেন যারা বিজেপি করে, তাদের রুচিজ্ঞান নাই, মা-বোনকে সম্মান দেন না। যা তৃণমূল দেয়। অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল মা, বোনেদের সম্মান দেয়, স্ত্রীকে ভালোবাসেন। তারা নোংরা কথা বলতে পারবেন না।

ফের ক্ষমা চাইলেন অনুব্রত

ফের ক্ষমা চাইলেন অনুব্রত

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অনুব্রত মণ্ডল। তিনি ফের বলেন, তৃণমূলের কোনও সদস্য বা জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে খারাপ কথা বললে হাতজোড় করে তাঁদের জন্য তিনি ক্ষমা চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি‌।

মা-মাটি-মানুষের সরকার না থাকলে অন্ধকার দিন ফিরবে

মা-মাটি-মানুষের সরকার না থাকলে অন্ধকার দিন ফিরবে

অনুব্রত মণ্ডল বলেন, একুশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। ভুল বুঝবেন না। মা-মাটি-মানুষ সরকার না থাকলে আবার বাংলায় অন্ধকার দিন ফিরে আসবে। এটা হতে দেবেন না। বিজেপির লজ্জা নেই, তাই বড় বড় কথা বলে। বীরভূমে তিন হাজারের বেশি বুথ, দু-তিনটিতে কিছু সমস্যা হলে ঝামেলা করে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চোখ রাঙালে সহ্য করবে না। চাবকে লাল করে দেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+