Rajya Sabha Election 2023: নিশীথের সঙ্গে শহরে অনন্ত মহারাজ! মনোনয়ন জমা তৃণমূলের ছয় প্রার্থীর
Rajya Sabha Election 2023: রাজ্যসভা ভোটে মনোনয়ন দাখিল করতে কলকাতায় অনন্ত মহারাজ। রাজ্যসভায় প্রার্থী হওয়া নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় মহারাজের।
আর এরপরেই আজ বুধবার সকালেই কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে। তবে মনোনয়ন জমা দিতে যে কলকাতায় এসেছেন তা সাংবাদিক জানিয়েছেন 'গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের' প্রধান। তাঁর সঙ্গেই কলকাতায় এসেছেন নিশীথ প্রামাণিক।

আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ৭টা আসনে ৭ জনই মনোনয়ন। ফলে ভোট হওয়ার আর সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ১৪ জুলাই স্ক্রুটিনির দিন। সেদিন রাজ্যসভায় মনোনীত প্রার্থীরা সার্টিফিকেট পেয়ে যাবেন। এমনটাই জানা যাচ্ছে। তবে রাজ্যসভার জন্যে মনোনয়ন দাখিল করতে হবে। সম্ভবত আজই বিজেপির হয়ে অনন্ত মহারাজ মনোনয়ন জমা দিতে পারেন।
গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। কিন্তু ধীরে ধীরে নিজেদের পায়ের মাটি হালকা হচ্ছে বিজেপির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে উত্তরের রাজবংশী ভোট বড় ফ্যাক্টার। অন্যদিকে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজবংশী সমাজের নেতা অনন্ত মহারাজ। আর তাঁকে এবার বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। যা বিজেপির মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিকমহল।
অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থীরাও আজ মনোনয়ন জমা দিলেন। ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। সেই মতো ডেরেকও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন এদিন মনোনয়ন জমা দিলেন। একই সঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন প্রকাশ চিক বরাই, সাকেত গোখেল এবং সামিরুল ইসলাম।

দোলা সেন দীর্ঘদিন ধরেই রাজ্যসভার সাংসদ ছিলেন। এবারও তাঁকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে প্রকাশ চিক বরাইকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের মানুষের মন পেতেই এহেন পদক্ষেপ। বলে রাখা প্রয়োজন, লুইজিনোহ ফেলিরোর রাজ্যসভার একটি আসন থেকে পদত্যাগ করেছিলেন। সেটি ফাঁকাই ছিল। সেখানেই প্রার্থী করা হয়েছে জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে। আগামী ২৪ জুলাই রাজ্যসভার ভোট।
-
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications