Amrit Bharat Express: মালদহ থেকে ছুটবে 'অমৃত ভারত এক্সপ্রেসে', ন্যূনতম ভাড়া ৩৫ টাকা! কী বলছে রেলমন্ত্রক?

Amrit Bharat Express: 'অমৃত ভারত এক্সপ্রেস' পাচ্ছে বাংলা। আগামীকাল ৩০ ডিসেম্বর অযোধ্যা থেকে নয়া এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে একটি চলবে অযোধ্যা থেকে বিহারের দ্বারভাঙ্গা পর্যন্ত অন্যটি বেঙ্গালুরু থেকে মালদহের মধ্যে চলবে। নয়া বন্দে সাধারণ এক্সপ্রেস অর্থাৎ 'অমৃত ভারত এক্সপ্রেসে' একেবারে আমআদমির কথা ভেবে তৈরি বলে দাবি মোদী সরকারের।

তবে নয়া এই ট্রেনের (Amrit Bharat Express) ভাড়া মেইল বা এক্সপ্রেস ট্রেনগুলির ভাড়ার তুলনায় ১৫ থেকে ১৭ শতাংশ বেশি হবে বলে আগেই জানানো হয়েছিল। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হবে নয়া 'অমৃত ভারত এক্সপ্রেসে'র ভাড়া (Amrit Bharat Express Fair)?

Amrit Bharat Express

Amrit Bharat Express: নুন্যতম ভাড়া হবে ৩৫ টাকা

রেলবোর্ড সূত্রে জানা গিয়েছে, এক কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার যেতে বন্দে সাধারণ এক্সপ্রেস অর্থাৎ 'অমৃত ভারত এক্সপ্রেসে' ন্যূনতম ভাড়া হবে ৩৫ টাকা। তবে এতে রিজার্ভেশন ফি এবং অন্যান্য চার্জ ধরা হয়নি। সম্প্রতি রেলবোর্ডের তরফে অমৃত ভারত ট্রেনের ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দ্বিতীয় শ্রেণী এবং স্লিপার শ্রেণীর যাত্রীদের জন্য টিকিটের দামের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

Amrit Bharat Express: ১৭ শতাংশ বেশি

যেখানে দেখা যাচ্ছে, সাধারণ মেইল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেনে এক কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার যেতে নুন্যতম ৩০ টাকা খরচ পড়ে। সেখানে বন্দে সাধারণ এক্সপ্রেসে ট্রেনের ভাড়া ১৭ শতাংশ বেশি। এই প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, দুই শ্রেণীর ভাড়া অর্থাৎ দ্বিতীয় এবং স্লিপারে অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তুলনা করা হয় তাহলে অমৃত ভারতের ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি হবে।

এসি না থাকলেও, জাত্রীরা একগুচ্ছ সুবিধা ভোগ করবেন নয়া বন্দে সাধারণ এক্সপ্রেসে। আর সেই কারনেই তুলনামূলক এই ট্রেনের ভাড়া বেশি পড়বে বলেই জানাচ্ছেন ওই রেল আধিকারিক। শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া, অবশ্য রেল মন্ত্রক এখনও ঠিক করেনি।

Amrit Bharat Express: যাত্রা নিয়ে বিধি নিষেধ

অন্যদিকে রেলবোর্ডের তরফে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসে কোনও ধরনের ফ্রি কমপ্লিমেন্টারি পাসের বিনিময়ে যাত্রা করা যাবে না। এমনকি কনসেশনাল টিকিট এতে গ্রাহ্য হবে না বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। তবে রেলকর্মীরা যে প্রিভিলেজ পাস কিংবা ডিউটি পাস পান, তা অবশ্য নয়া বন্দে সাধারণ এক্সপ্রেসে কার্যকর হবে। এছাড়াও বিধায়ক কিংবা সাংসদরা পসের বিনিময়ে যে টিকিট পান তা দিতে বুক করা টিকিটে ট্র্যাভেল করা যাবে বলে জানানো হয়েছে। সুবিধা পাবেন স্বাধীনতা সংগ্রামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+