নরেন্দ্র মোদীর হাতে বাংলা দিন মমতাদি, সোনার বাংলা হবে মাত্র ৫ বছরেই! বার্তা অমিতের

মোদীর হাতে বাংলা দিন মমতাদি, সোনার বাংলা হবে মাত্র ৫ বছরেই! বার্তা অমিতের

মাত্র পাঁচ বছর সময় চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঁচ বছর সময় পেলেই সোনার বাংলা গড়ে দেবেন তিনি। রবিবার শহিদ মিনারের সভা থেকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনার বাংলা গড়ার শর্ত দিলেন। তিনি সাফ জানালেন কী হলে বাংলা ফের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।

মোদীর হাতে বাংলাকে তুলে দিন

মোদীর হাতে বাংলাকে তুলে দিন

মমতার বাংলায় দাঁড়িয়ে অমিত শাহের চ্যালেঞ্জ, মমতাদিদি, মোদীর হাতে বাংলাকে তুলে দিন। তাহলেই আগামী পাঁচ বছরে সোনার বাংলা গড়ে উঠবে। বিজেপির হাতে পড়ে সোনার বাংলা গড়ে উঠবে। সেদিন আর বেশি দূরে নয়। বাংলায় বিজেপির শাসন এবার অবশ্যম্ভাবী।

১৮ জন সাংসদ দিল্লি গিয়েছেন

১৮ জন সাংসদ দিল্লি গিয়েছেন

অমিত শাহের দাবি, বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে বিধানসভা ভোটে। লোকসভা ভোটেই সেই আভাস মিলেছে। বাংলা থেকে ৪২ জনের মধ্যে ১৮ জন সাংসদ দিল্লি গিয়েছেন। এবার বিধানসভা ভোটে ২৯৪ আসনের লড়াইয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবেই। আর তা হলেই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ব আমরা।

পাঁচ বছরেই হবে সোনার বাংলা

পাঁচ বছরেই হবে সোনার বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। এই বাংলায় এখন কিছু নেই। রামকৃষ্ণ-বিবেকানন্দের সোনার বাংলাকে আবার ফিরিয়ে আনতে পারেন নরেন্দ্র মোদীই। তাই মমতাদিদি, বাংলাকে মোদীর হাতে তুলে দিন। দেখুন, পাঁচ বছরেই কেমন করে পরিবর্তন হয়ে যায় সমস্ত কিছু।

বিজেপিকে আটকাতে পারবেন না

বিজেপিকে আটকাতে পারবেন না

অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেই বিজেপিকে আটকাতে পারবেন না। এর আগে অনেক চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আটকাতে পারেননি। বিজেপি নেতাকর্মীদের হেলিকপ্রা নামতে দেওয়া হয়নি, সভার অনুমতি দেওয়া হয়নি। তবু বিজেপি লোকসভায় ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। এবার সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+