বাংলার 'গৌরব, সংস্কৃতি' নিয়ে অমিত শাহকে পাল্টা 'পাঠ' পড়াল তৃণমূল! পর পর টুইট বোমা ঘাসফুল ক্যাম্পের

বাংলার গৌরব , রাজনৈতিক সংস্কৃতি নিয়ে অমিত শাহকে পাল্টা 'পাঠ' পড়াল তৃণমূল! পর পর টুইট বোমা ঘাসফুল শিবিরের

' বাংলার চেতনার ভূমিতে তোষণের রাজনীতি চলছে। সেই হারানো চেতনা ফিরে পাক বাংলা', এমনই মন্তব্য করেছেন অমিত শাহ। এদিন দক্ষিণেশ্বরের মন্দিরে ভবতারিণীর পুজো সম্পন্ন করে একদিকে মুকুল রায় ও অন্যদিকে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে এমনই বার্তা দেন অমিত শাহ। এরপরই পাল্টা তৃণমূলের তরফের টুইট বোমায় অমিত শাহকে 'বহিরাগত' আখ্যা দিয়ে পারদ চড়ায় ঘাসফুল শিবির।

বিরসা মুণ্ডা প্রসঙ্গ ও অমিত শাহকে তোপ তৃণমূলের

বিরসা মুণ্ডা প্রসঙ্গ ও অমিত শাহকে তোপ তৃণমূলের

'বাংলা আস্কস অমিত শাহ' এই হ্যাশট্যাগ সঙ্গে নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের তরফে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের উদ্দেশে দেওয়া হয় বড় বার্তা। 'কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বাংলার সংস্কৃতি সম্পর্কে অজানা। এতটাই অজানা যে বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিতে গিয়ে তিনি অন্য জায়গায় মাল্যদান করেন, আর তাঁর ছবি অন্য একজনের পায়ের কাছে রাখেন। তিনি (অমিত শাহ) কি আর বাংলাকে সম্মান করতে পারবেন?'

 দক্ষিণেশ্বরের মাটি থেকে অমিত শাহের বার্তা

দক্ষিণেশ্বরের মাটি থেকে অমিত শাহের বার্তা

দক্ষিণেশ্বরে এদিন পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন বাংলার ভক্তি আন্দোলনের পীঠস্থান। মহান মণীষীদের জন্ম এই পূন্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব ফিরে পান সেই প্রার্থনাই তিনি ভবতারিণীর কাছে জানিয়েছেন। এবিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বাংলার মণীষীদের কথাও স্মরণ করান।

'বাংলা চেতনার ভূমি'..

'বাংলা চেতনার ভূমি'..

শ্রীচৈতন্য দেব, শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকান্দ, স্বামী প্রণবানন্দ মহারাজের নাম উল্লেখ করে বর্তমানে তৃণমূল শাসিত বাংলার কট্ট র সমালচনা শোনা যায় অমিত শাহের কণ্ঠে। বাংলার দুই যুগের তুলনা করে তিনি বলেন, ' বাংলার চেতনার ভূমিতে তোষণের রাজনীতি চলছে। সেই হারানো চেতনা ফিরে পাক বাংলা '।

অমিত শাহের সভা, বিদ্যাসাগর থেকে বিরসা মুন্ডা পর্ব নিয়ে নুসরতের টুইট

অমিত শাহের সভা, বিদ্যাসাগর থেকে বিরসা মুন্ডা পর্ব নিয়ে নুসরতের টুইট

'ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর থেকে বিরসা মুন্ডা, বাংলার মণীষীদের প্রতি এই সাংঘাতিক অসম্মানের মানে কী অমিত শাহ জি?' এভাবেই টুইট বোমায় অমিত শাহকে আক্রমণ শানান তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ নুসরত জাহান। টুইটে তাঁর প্রশ্ন ,' বাংলার সংস্কৃতি আর ঐতিহ্য়কে আর কতভাবে অপব্যবহার করে রাজনৈতিক প্রচার হবে? ' কার্যত তৃণমূল এদিন সাফ বুঝিয়ে দিয়েছে যে বাংলার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বললেও, অমিত শাহ 'বহিরাগত'ই থাকবেন মানুষের কাছে। এবার এই বাণের কোন জবাব বিজেপি দেয় সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+