বিজেপির প্রার্থী বাছাইয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, 'মুশকিল আসান' পেলেন শাহ

ভোটবাদ্যি বেজে গিয়েছে বাংলায়। এবার প্রার্থী বাছাইয়ের তোড়জোড় শুরু হয়েছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি- সম্মুখ সমরে নামার আগে নিজের নিজের দলের সৈনিক বাছতে আলোচনা শুরু করেছে।

ভোটবাদ্যি বেজে গিয়েছে বাংলায়। এবার প্রার্থী বাছাইয়ের তোড়জোড় শুরু হয়েছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি- সম্মুখ সমরে নামার আগে নিজের নিজের দলের সৈনিক বাছতে আলোচনা শুরু করেছে। তৃণমূল যখন শীর্ষস্তরে নির্বাচন কমিটির বৈঠক করছে, তখন বাংলার ২৯৪ আসনে প্রার্থী নিজের হাতে বাছবেন বলে জানিয়ে দিয়েছেন বিজেপির চাণক্য অমিত শাহ।

বিজেপির প্রার্থী বাছাইয়ে সঙ্ঘের ফর্মুলা

বিজেপির প্রার্থী বাছাইয়ে সঙ্ঘের ফর্মুলা

কীভাবে নিজ হাতে পদ্মের প্রার্থী তালিকা বাছবেন অমিত শাহ? আসলে অমিত শাহ প্রার্থী বাছলেও এর পিছনে রয়েছে সঙ্ঘের ফর্মুলা। এ জন্য মানদণ্ডও ঠিক করা হয়েছে। কার কোথায় জেতার সম্ভাবনা রয়েছে, সেটাই হবে প্রার্থী বাছাইয়ের প্রধান মানদণ্ড। তবে এবার শুধু মানদণ্ড দিয়েই যে প্রার্থী চয়ন সম্ভব হবে না, তাও স্পষ্ট।

প্রার্থী বাছাইয়ে অনেক আবেগ ও অঙ্কের কথাও

প্রার্থী বাছাইয়ে অনেক আবেগ ও অঙ্কের কথাও

বিজেপি এবারই প্রথম বাংলায় লড়াই করছে ক্ষমতা দখলের স্বপ্ন নিয়ে। শাসক তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে তারা। ২০১৯-এর লোকসভা নির্বাচন থেকে অক্সিজেন নিয়েই তাঁরা ২০২১-এ জয়ের স্বপ্ন দেখছে। এবার তাই প্রার্থী বাছাইয়ে অনেক আবেগ ও অঙ্কের কথাও মাথায় রাখতে হবে।

অমিত শাহকে ভারসাম্যের সিদ্ধান্ত নিতে হবে

অমিত শাহকে ভারসাম্যের সিদ্ধান্ত নিতে হবে

তারপর বিজেপির প্রার্থী বাছাইয়ে এবার নতুন সংকট আসন্ন। তৃণমূল ভেঙে দল ভারী করার পর বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব তীব্র হয়েছে। আদি-নব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। তারপর সঙ্ঘ পরিবারের সংগঠন এবং বিজেপির নিজস্ব সংগঠনের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে হবে। তাই সঙ্ঘের মানদণ্ড মেনে অমিত শাহকে ভারসাম্যের সিদ্ধান্ত নিতে হবে।

বাংলায় বিজেপির মুশকিল আসান শিবপ্রকাশ

বাংলায় বিজেপির মুশকিল আসান শিবপ্রকাশ

রাজনৈতিক মহল মনে করছে এবার বিজেপির প্রার্থী নির্বাচন খুব কঠিন হবে অমিত শাহের পক্ষে। তাঁকে শ্যাম ও কুল- দুইই রাখতে হবে। অমিত শাহ তাই তাঁর নিজস্ব লোককে বাংলায় নিয়োগ করেছেন। তিনি ঠান্ডা মাথায় সব সমস্যার সমাধান ঘটানোর চেষ্টা করছেন। বাংলার দায়িত্বপ্রাপ্ত শিবপ্রকাশ কাজ করে চলছেন সন্তর্পণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+