মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নেত্রী মানলেন অমিত শাহ! নন্দীগ্রামের ভোট-যুদ্ধে বার্তা

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নেত্রী হিসেবে মানলেন অমিত শাহ। বর্ধমানের জামালপুরের জনসভা থেকে তিনি স্বীকার করে নিলেন মমতা বন্যোিসপাধ্যায় বড় নেত্রী।

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নেত্রী হিসেবে মানলেন অমিত শাহ। বর্ধমানের জামালপুরের জনসভা থেকে তিনি স্বীকার করে নিলেন মমতা বন্যোিসপাধ্যায় বড় নেত্রী। ভোট প্রচারে এসে নন্দীগ্রাম প্রসঙ্গে অমিত শাহ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে বড় নেত্রীকে বড় করে বিদায় জানানোর বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত নন্দীগ্রামে

মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত নন্দীগ্রামে

রবিবার ভোট প্রচারে এসে পঞ্চম দফা পর্যন্ত বিজেপি কত আসন পাবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণীর পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভার ভোটের ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেন অমিত শাহ। তিনি বলেন, ওই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। ওখান থেকে শুভেন্দু অধিকারীই জিতছেন একুশের বিধানসভা নির্বাচনে।

'যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়'

'যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়'

অমিত শাহের কথায়, যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়। দিদির হারের ব্যবধান যেন অনেক বেশি হয়। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক ভোটে হারানোর হুঙ্কার ছাড়েন তিনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও বিদায় দেওয়ার বার্তা দেন অমিত শাহ।

২ মে-র আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে

২ মে-র আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ২ মে-র আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে। যাতে তিনি নিজের পায়ে হেঁটে ইস্তফা দিতে পারেন। পাঁচ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন। মমতা দিদির গলায় সুরও বদলে গিয়েছে।

ই তৃতীয়াংশ আসনই বিজেপির দখলে!

ই তৃতীয়াংশ আসনই বিজেপির দখলে!

অমিত শাহ বলেন, বাংলায় এবার বিজেপির সরকার আসছে। বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। বিগত পাঁচ দফা নির্বাচন তা প্রায় নিশ্চিত করে দিয়েছে। এই পাঁচ দফায় অন্তত ১২২ আসন পাবে বিজেপি। এখন পর্যন্ত ১৮০ আসনের ভোট হয়েছে। তার দুই তৃতীয়াংশ আসনই বিজেপির দখলে যাবে বলে মনে করছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+