গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রকে নিয়ে কোমর কষল ইডি, দ্রুত এগোচ্ছে তদন্ত
গরুপাচার কাণ্ডে বিনয় মিশ্রকে নিয়ে বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এদিন এই পাচার চক্রের সঙ্গে জড়িত বিনয় মিশ্রের একটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। এদিকে ওখনও পর্যন্ত বিনয় মিশ্র পলাতক বলে জানা গিয়েছে।

গরু পাচারকাণ্ডে অভিযুক্তের তালিকায় থাকা বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সূত্রের দাবি, ৩ কোটি টাকা দিয়ে এক সময় বাড়িটি কেনা হয়েছিল। এই বাড়ি কেনার ক্ষেত্রে নিজের নাম ব্যবহার করেননি বিনয়। গোয়েন্দাদের নজর এড়াতে বাড়ি রেজিস্টার করা হয়েছে ট্রেড কম নামের এক সংস্থার নামে। এদিকে, গরু পাচার কাণ্ড ঘিরে ইডির সঙ্গেই তদন্তে নেমেছে সিবিআই।
গত মাসই আসানসোলে সিবিআইয়ের এক বিশেষ আদালতে এক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই । এর আগে, আদালতে জমা দেওয়া প্রথম চার্জশিটে গরু পাচারকাণ্ডে এনামুল হক বিএসএফ আধিকারিক সতীশ কুমারের নাম ছিল।অভিযোগ রয়েছে গরু পাচার কাণ্ডের টাকা এক রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতেন বিনয় মিশ্র। সেই অভিযোগেও তদন্ত চলছে। এদিকে, গরু কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ধর পাকড়। এর আগে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হয়েছে রেড কর্নার নোটিস। সদ্যই পাচারচক্রে অন্যতম নাম বিনয় মিশ্রের বিরুদ্ধে এই নোটিস জারি হয়েছে।












Click it and Unblock the Notifications