গত ছয় বছরের মধ্যে রাজ্যে ডেঙ্গির সর্বার্ধিক সংক্রমণ! সব থেকে আগে উত্তর ২৪ পরগনা
রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে সংক্রমিতের সংখঅযাটা ৩৩ হাজারে কিছু বেশি। জেলাগুলির মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। তবে কলকাত
রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে সংক্রমিতের সংখ্যাটা ৩৩ হাজারে কিছু বেশি। জেলাগুলির মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। তবে কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক বলেই জানা গিয়েছে।

২০১৯কে ছাপিয়ে গিয়েছে ২০২২
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গি সংক্রমণের নিরিখে গত ছয় বছরের মধ্যে ২০২২-এর সংক্রমণ সর্বাধিক। এবারের ডেঙ্গি সংক্রমণ ইতিমধ্যে ২০১৯-এর রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। প্রায় প্রত্যেক দিনই ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে।

গত ছয়বছরে আক্রান্তের সংখ্যা সর্বাধিক
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩১,৭৪৩ জন। এবছরে এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই বছরে এখনও পর্যন্ত গত সপ্তাহে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, ২০১৭, ২০১৮-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা ছিল যথাক্রমে ১৪, ৬৮৬ এবং ১৪,৬৪৭। ২০২০ ও ২০২১-এ আক্রান্তের সংখ্যাটা ছিল যথাক্রমে ২০১৮ এবং ২১৭৬ জন। এই দুবছরে করোনা কারণে ডেঙ্গির সংক্রমণ নিম্নগামী ছিল।

উত্তর ২৪ পরগনায় সর্বাধিক সংক্রমণ
সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা সবার আগে রয়েছে। গত সপ্তাহে উত্তরবঙ্গে আক্রান্ত হয়েছিলেন ১২৫৩ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত এবছরে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৬ হাজারের কাছে। হাওড়ায় গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা ৬৩৬। আর এই বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮৬৬। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। আর এই বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা প্রায় সাড়ে তিন হাজারের কাছে পৌঁছে গিয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে ১০ জেলার ১২ টি ব্লককে সতর্ক করা হয়েছে। অন্যদিকে সংক্রমণ বৃদ্ধির কারণে ৯ জেলার যে ১২ টি পুরসভাকে সতর্ক করা হয়েছে, তার মধ্যে কলকাতা ও দক্ষিণ দমদম ছাড়াও রয়েছে ব্যারাকপুর, হাওড়া, শিলিগুড়ি, বালি, বহরমপুর, কালিম্পং, কামারহাটি, বাঁকুড়া এবং উত্তরপাড়া।

চিন্তিত চিকিৎসকরাও
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিকিৎসকমহলও চিন্তিত। অনেক সময়ই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতালে ভর্তির সুযোগ না পাওয়ার মতো ঘটনাও ঘটছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications