Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ম্যাজিক ফিগার নিয়েই ফের একবার বাংলার মসনদে ফিরছেন মমতাই, ইঙ্গিত টিভি-৯ এর বুথ ফেরত সমীক্ষায়

৩৪ দিনের জমজমাট ভোট যুদ্ধ শেষ। আট দফা নির্বাচন শেষে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার ভাগ্যাকাশে কার উদয় হচ্ছে, আর কে অস্তমিত হচ্ছে, তা জানতে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোট ফুরোতেই সমীক্ষক সংস্থারা হাজির তাদের বুথ ফেরত

৩৪ দিনের জমজমাট ভোট যুদ্ধ শেষ। আট দফা নির্বাচন শেষে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার ভাগ্যাকাশে কার উদয় হচ্ছে, আর কে অস্তমিত হচ্ছে, তা জানতে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোট ফুরোতেই সমীক্ষক সংস্থারা হাজির তাদের বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে।

বাংলার ক্ষমতা কার হাতে উঠতে পারে, টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষায় মিলল আভাস!

তৃণমূল কতগুলি আসন পেতে পারে

তৃণমূল কতগুলি আসন পেতে পারে

টিভি ৯ বাংলায় সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক রুখতে পারছে না বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেক কমবে বলেই মনে করছেন সমীক্ষকরা। টিভি ৯ বাংলার সমীক্ষা অনুযায়ী, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১৪২ থেকে ১৫২টি আসন। কার্যত ম্যাজিক ফিগার ক্রশ করতে পারে তৃণমূল।

বিজেপি কতগুলি আসন পেতে পারে

বিজেপি কতগুলি আসন পেতে পারে

সি ভোটারের সমীক্ষাও আভাস দিয়েছে বিজেপির পক্ষে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় ফেরা সম্ভব হবে না। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসবে তাঁরা। গতবারের তুলনায় বহু গুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে দিলীপ ঘোষ এবং মুকুল রায়রা। তবে ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না বিজেপি। বাংলায় বিজেপি ১২৫ থেকে ১৩৫টি আসন পাবে।

বাম-কংগ্রেস-আইএসএফ কতগুলি আসন পেতে পারে

বাম-কংগ্রেস-আইএসএফ কতগুলি আসন পেতে পারে

বাম-কংগ্রেস-আইএসএফ জোট এবার তাদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না। তারা নেমে যাবে তৃতীয় স্থানে। বাংলায় নির্বাচনী লড়াইয়ে জোট করে কোনওরকমে তারা অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে। সমীক্ষায় আভাস বাম-কংগ্রেস-আইএসএফ জোট পেতে পারে ১৬ থেকে ২৬টি আসন। এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় অনেক ভালো।

২০১৬-র নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৬-র নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। বাম-কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল। সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারেকাছে পৌঁছতে পারেনি বাম-কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস।

২০১৯-এর নিরিখে ২০২১-এর সমীক্ষা

২০১৯-এর নিরিখে ২০২১-এর সমীক্ষা

আর ২০১৯-এর লোকসভা ৪২-এ ৪২ করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। সেই নিরিখে বিধানসভা আসনের ১৬৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পথে বিধানসভায় ১২১টি আসনে এগিয়েছিল। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+