প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, মুখ্যমন্ত্রীর ঘটনায় উদ্বিগ্ন কমিশনের নির্দেশ

নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।

নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।

ইতিমধ্যে তৃণমূলের তরফে অভিযোগ যে, নন্দীগ্রামে খুনের চেষ্টা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পালটা কমিশনের কাছে ঘটনার ভিডিও প্রকাশ করার দাবি জানানো হয়েছে বিজেপির তরফে। ফলে চাপের মুখে নির্বাচন কমিশন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক হয় কমিশনে।

জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনে

জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা সামনে আসার পরেই সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে কার্যত জেলাশাসকদের কড়া বার্তা দেওয়া হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের জানানো হয় যে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপস করা যাবে না। নিরাপত্তা বাড়াতে প্রয়োজনে যা করার সমস্ত ব্যবস্থা নিতে হবে বলে সব জেলাশাকদের ভিডিও কনফারেন্সে বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক ও এডিজি আইনশৃঙ্খলার।

 মেদিনীপুর যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক

মেদিনীপুর যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক

প্রথম দফা নির্বাচনের আগেই রাজ্যে এসেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা সামনে আসার পরেই শুক্রবার পশ্চিম মেদিনীপুরে পর্যবেক্ষণে যাবেন তাঁরা। সেখানে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচনের আগে জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। এক দিনের এই জেলা সফর। পরবর্তীতে তাঁরা অন্যান্য জেলায় পর্যবেক্ষণে যাবেন বলে জানা যাচ্ছে।

রিপোর্ট তলব কমিশনের

রিপোর্ট তলব কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ আগামিকাল শুক্রবার, বিকেল পাঁচটার মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবের কাছে বুধবারের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর প্রচারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কি না, কীভাবে এই ঘটনা ঘটল, তার পিছনে কী কারণ- এই সমস্ত কিছুই বিস্তারিত ভাবে জানতে চেয়েছে কমিশন৷

আসছে আরও কেন্দ্রীয় বাহিনী

আসছে আরও কেন্দ্রীয় বাহিনী

মুখ্যমন্ত্রীর এহেন ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এই ঘটনায়ন এতটাই কমিশনকে ভাবাচ্ছে যে প্রথম দফার ভোটের আগে আরও কেন্দ্রিয় বাহিনী আসছে। প্রথম এবং দ্বিতীয় দফায় যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সেখানে এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+