গড়িয়াহাট বাজারে মাস্ক বিলি বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের
গড়িয়াহাট বাজারে মাস্ক বিলি বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের
শুক্রবার সকাল বেলা গড়িয়াহাট বাজারে সাধারণ মানুষের হাতে ফেস কভার বা মাস্ক তুলে দেন বিজেপি মহিলা মোর্চা সমিতির অগ্নিমিত্রা পল। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে বিজেপিতে যে চিঠি এসেছে তাও বিলি করেন।

কোভিড ১৯ নিয়ে এখনো পর্যন্ত অনেক মানুষই সচেতন নন।আর মানুষকে সতর্ক করার জন্যই আজ পথে নামে বিজেপির মহিলা মোর্চা সমিতি এবং মানুষের হাতে তুলে দেয় মাস্ক । পশ্চিমবাংলায় প্রতিটি জেলাতে আজ সকাল দশটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
আগামী সাত দিন চলবে এই কর্মসূচি। এবং প্রতিটি জেলায় পাঁচটি করে জায়গায় এই কাজ করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications