২৪ ঘন্টার মধ্যে তিনবার কম্পন কি কোনও অশনি সঙ্কেত! নতুন করে আতঙ্ক উত্তরবঙ্গে

ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। কাল রাত অর্থাৎ সোমবার থেকে এখনও পর্যন্ত তিনবার কম্পন অনুভূত হয়েছে ৷ জানা যাচ্ছে, সকাল ১০.৪০ মিনিট ফের কাঁপল উত্তরবঙ্গ৷ আতংকে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ। বারবার কম্পন অনুভুত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। কাল রাত অর্থাৎ সোমবার থেকে এখনও পর্যন্ত তিনবার কম্পন অনুভূত হয়েছে ৷ জানা যাচ্ছে, সকাল ১০.৪০ মিনিট ফের কাঁপল উত্তরবঙ্গ৷ আতংকে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ।

বারবার কম্পন অনুভুত হওয়াতে তীব্র আতঙ্ক। গত ২৪ ঘন্টায় তিনবার কম্পন কি কোনও অশনি সঙ্কেত দিচ্ছে? অন্তত তেমনটাই ইঙ্গিত। এখনই এই বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

সকাল ১০.৪০ মিনিট ফের কাঁপে উত্তরবঙ্গ

সকাল ১০.৪০ মিনিট ফের কাঁপে উত্তরবঙ্গ

গত ২৪ ঘন্টায় তিনবার কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ । জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে ৬৪ কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এর উৎসস্থল। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয় সিকিমের বেশ কিছু অংশেও। বিশেষজ্ঞদের ধারণা আজ মঙ্গলবার সকালের ভূমিকম্প গতকাল, সোমবার রাতের ভূমিকম্পের আফটার শক। মঙ্গলবার সারা দিন ধরেই কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা। ফলে ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ জায়গাতে সাধারণ মানুষকে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। তবে নতুন করে কম্পন অনুভূত হওয়াতে আতংকে রাস্তায় বিহু মানুষ

সোমবার রাতে প্রথম কম্পন অনুভূত

সোমবার রাতে প্রথম কম্পন অনুভূত

সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবারের ভূমিকম্পের উত্‍সস্থল ছিল নেপাল সিকিম সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। রাজ্যের অন্যত্র এবং অসম ও বিহারেও কম্পন অনুভূত হয়। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কম্পন অনুভূত। তবে এখনও পর্যন্ত এই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক।

ভোররাতে ফের কম্পন অনুভূত হয়

ভোররাতে ফের কম্পন অনুভূত হয়

গতরাতের পর মঙ্গলবার সকালে ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গ। এদিন সকাল ৭:০৭ মিনিট নাগাদ এমন কম্পন দেখা যায়। এই দ্বিতীয়বার কম্পনের ঘটনায় ফের একবার উত্তরের জেলাগুলিতে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।এদিন সকালে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এই কম্পনের প্রভাব দেখা যায়। এরই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে খবর। প্রসঙ্গত, ১২ ঘণ্টার মধ্যেই এই কম্পনের ঘটনা রীতিমতো তোলপাড় করেছে উত্তরবঙ্গকে।

মমতাকে ফোন রাজ্যপালের

মমতাকে ফোন রাজ্যপালের

নির্বাচনী প্রচার করতে সোমবার সন্ধ্যাতেই শিলিগুড়ি পৌঁছন মমতা। ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি। ফলে মুখ্যমন্ত্রী ঠিক রয়েছেন কি না সেটা জানতেই উদ্বেগ নিয়ে এই ফোন করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সুস্থ আছেন জানতে পেরে আশ্বস্তও হন তিনি। কিছুক্ষণ আগেই ফোনালাপের বিষয়ে জানিয়ে টুইট করেন ধনখড়। লেখেন, "উত্তরবঙ্গে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ রয়েছেন কি না জানতে চেয়ে ফোনে কথা বলি। মাননীয়া মুখ্যমন্ত্রী বর্তমানে শিলিগুড়িতে। উনি সুস্থ রয়েছেন জানতে পেরে আশ্বস্ত হলাম।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+