বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু, নতুন জল্পনা রাজনৈতিক মহলে, শুভেন্দুকে নিয়ে কী বললেন অমিত শাহ

বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু, নতুন জল্পনা রাজনৈতিক মহলে, শুভেন্দুকে নিয়ে কী বললেন অমিত শাহ

অমিত শাহের বাঁকুড়া সফরের মাঝেই ফের জেগে উঠেছে শুভেন্দু অধিকারীর বিতর্ক। সূত্রের খবর, অমিত শাহের সফরের পরেই নাকি বাঁকুড়া সফরে যাচ্ছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল কংগ্রেসে তার অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জল্পনার পারদ চড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু বিজেপিতে যোগদান নিয়ে অমিত শাহকে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যান। সেটা বাংলার নেতৃত্বের বিষয় বলে জানিয়েছেন।

বাঁকুড়া সফরে অমিত শাহ

বাঁকুড়া সফরে অমিত শাহ

এক হেভিওয়েটের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেক হেভিওয়েটের সফর হতে চলেছে বাঁকুড়ায়। সূত্রের খবর বাঁকুড়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে এবার বাঁকুড়া, পুরুলিয়া এমং মুর্শিদাবাদ সফরে যাবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহের সফরের মাঝেই বাঁকুড়ায় শুভেন্দুর নামে পোস্টার পড়েছে বাঁকুড়ায়। দাদার অনুগামী বলে সেই পোস্টারে লেখা রয়েছে।

কী বললেন অমিত শাহ

কী বললেন অমিত শাহ

আজ বাঁকুড়া সফরে গিয়েছিলেন বিজেপির সেনাপতি অমিত শাহ। সেখানে বঙ্গব্রিগেডকে একুশের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। একুশে ২০০-র বেশি আসন চাই টার্গেট দিয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের। অন্য রাজ্যের জয়ের সঙ্গে বাংলা জয়ের কোনও তুলনা করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সেই মতো প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন দলীয় নেতা কর্মীদের।

শুভেন্দুকে নিয়ে প্রতিক্রিয়া

শুভেন্দুকে নিয়ে প্রতিক্রিয়া

অমিত শাহকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেছেন তাঁর সঙ্গে শুভেন্দুর কোনও যোগাযোগ হয়নি। এটা একেবারেই বঙ্গ বিজেপি নেতৃত্বের বিষয়। তবে কেউ আসতে চাইলে তাতে আপত্তি নেই। ভোটের পরেও কেউ তৃণমূল কংগ্রেস থেকে এলে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পরে অনেক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেিপতে যোগ দিয়েছেন।

বিতর্কে শুভেন্দু

বিতর্কে শুভেন্দু

গত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে রয়েছেন অধিকারী গড়ের রাজপুত্র শুভেন্দু অধিকারী। একের পর এক দলের বিরুদ্ধে গোষ্ঠীর নেতাদের বিঁধে বিতর্কিত মন্তব্য করেছেন। 'মানুষের জন্য কাজ করতে পদ লাগে না। প্যারাশ্যুটেও নামিনি আবার লিফটেও চড়িনি। ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উঠেছি।' এরকম একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। একাধিক অনুষ্ঠীন এবং সভা করলেও তাতে দলের কোনও প্রতিক রাখেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+