বিপন্নদের পাশে দাঁড়াতেই ময়দানে! মানুষের সমর্থনেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস, দাবি অধীরের
অধীর চৌধুরী (adhir chowdhury) সারা বছরই সক্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁকে আরও বেশি সক্রিয় দেখাচ্ছে। যা নিয়ে এদিন প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেছেন, তিনি যা কিছু করছেন, তা মানুষের পাশে থাকার মানবিক বোধ থেকে করছেন।
অধীর চৌধুরী (adhir chowdhury) সারা বছরই সক্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁকে আরও বেশি সক্রিয় দেখাচ্ছে। যা নিয়ে এদিন প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেছেন, তিনি যা কিছু করছেন, তা মানুষের পাশে থাকার মানবিক বোধ থেকে করছেন। ভোট পাওয়ার আশায় তিনি এইসব করছেন না বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি।

গতবছর লকডাউনের সময় থেকেই সক্রিয়
অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, গতবছর লকডাউনের সময় থেকেই তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করেছেন। সেই সময় সকাল দশটা থেকে শুরু করে রাত একটা দেড়টা, ছায় জন কর্মী নিয়ে আটকে পড়া পরিযায়ীদের জন্য যতটুকু পেরেছেন করেছেন। শ্রমিকরা যেখানে আটকে পড়েছিলেন, সেৎানে যদি কংগ্রেসের কোনও সংগঠন থেকে থাকে, তাঁদেরকে অনুরোধ করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। একদিকে যেমন পরিযায়ীদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেছিলেন, তাঁদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত তিনি করেছিলেন।

সক্রিয় দ্বিতীয় ঢেউএ-র সময়েও
অধীর চৌধুরী এবার আর দিল্লিতে নেই। তিনি বহরমপুর থেকে প্রতিদিন বেরিয়ে পড়ছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। বিভিন্ন পরিষেবা বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

ভোটের আশায় রাজনীতি নয়
এরই মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। স্বাধীনতার পরে রাজ্যে প্রথমবার কংগ্রেসের ঝুলি শূন্য। তাই কি অধীর চৌধুরীর বাড়তি উদ্যোগ, বিষয়টিকে উড়িয়ে দিয়ে অধীর চৌধুরী বলেছেন, রাজনীতিতে নামার আগেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি স্পষ্ট করে দেন, ভোটের আশায় রাজনীতি করেননি। মানুষের পাশের দাঁড়ানোর ক্ষেত্রে ভোট কোনও বিষয় নয় বলেও জানিয়েছেন তিনি। বর্তমান সময়ে মানুষের পাশে থাকা উচিত, সেই কাজই তিনি করে চলেছেন। ভোটে জেতার পরেও তিনি পাশে থাকবেন, আর হারার পরেও তিনি পাশে থাকবেন, জানিয়েছেন অধীর চৌধুরী।

মানুষের মন থেকে মুছে যায়নি কংগ্রেস
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেস এবার পরাজিত হলেও, মানুষের মন থেকে মুছে যায়নি। সাধারণ মানুষ আজও কংগ্রেস এবং অধীর চৌধুরীকে ভালবাসেন বলে দাবি করেছেন তিনি। এব্যাপারে তিনি কেন্দ্রের গ্রাম সড়ক যোজনার অর্থে তৈরি রাস্তার কাজ দেখতে রেজিনগর এবং বেলডাঙায় গিয়েছিলেন। সেখানে স্থানীয় মানুষজন তাঁকে দেখে বেরিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। অধীর চৌধুরী দাবি করেছেন, তাঁরা বুঝিয়েছেন, কংগ্রেস এবং অধীর চৌধুরীর সঙ্গে রয়েছেন। সাধারণ মানুষের আবেগ দেখে তাঁর দাবি আগামী দিনে কংগ্রেস আবার মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াবে।

শান্তিপূর্ণ নির্বাচনের দাবি
অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, যদি সাধারণ মানুষ স্থানীয় নির্বাচন অর্থাৎ পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে ইচ্ছামতো ভোট দিতে পারে, তাহলে মুর্শিদাবাদের মানুষ আবার কংগ্রেসকে বেছে নেবে। যার জন্য তিনি বিরোধী রাজনৈতিক দলগুলিতে নির্বিঘ্নে ভোটের প্রচারের সুযোগ দেওয়ার দাবিও তুলেছেন।












Click it and Unblock the Notifications