'দেশ বিক্রি' থেকে 'রোড ফর ভোট, ১০০ শতাংশ দিশাহীন' আখ্যা বাজেটকে! ফুঁসে উঠলেন ডেরেক, অধীররা

'দেশ বিক্রি' থেকে 'রোড ফর ভোট', ' ১০০ শতাংশ দিশাহীন' আখ্যা বাজেটকে! ফুঁসে উঠলেন ডেরেক, অধীররা

২০২১ বাজেট যে মোদী সরকার বাংলা ভোটকেও মাথায় রেখে পেশ করেছে তা বলা বাহুল্য! বাংলা নিয়ে একাধিক কেন্দ্রীয় ঘোষণা এদিন করেন নির্মলা সীতারমন। এদিকে সেই বাজেট নিয়ে এবার বিরোধী শিবিরের নেতারা মুখ খুলে কী বলছেন দেখা যাক।

 অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরী এদিন দাবি করেন, একটা সম্পূর্ণ অভূতপূর্ব সময়ে যখন বাজেট পেশ হচ্ছিল, তখন সকলেই আশা করেছিলেন যে কিছু অভূতপূর্ব সিদ্ধান্তও জনহিতে নেওয়া হবে। তবে এবারের বাজেটে তা নেই বলে দাবি করেন অধীর চৌধুরী। এই বাজেটকে তিনি মামুলি তকমা দিয়েছেন।

'সরকার নিজেকে বাঁচাতে চাইছে'

'সরকার নিজেকে বাঁচাতে চাইছে'

অধীর চৌধুরীর দাবি, সরকার নিজেকে বাঁচাতে চেয়েছে এই বাজেটের হাত ধরে। আর তা করতে গিয়েই হয়েছে সমস্যা। অধীর চৌধুরী এদিনের বাজেটে ঘোষিত বেসরকারিকরণ ঘিরে মোদী সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকার বেসরকারীকরণ করে নিজেকে বাঁচাচ্ছে।

'রোড ফর ভোট' বাজেট!

'রোড ফর ভোট' বাজেট!

অধীর চৌধুরী বলেন, রোড ফর ভোট -কে সামনে রেখে সরকার এগিয়েছে। কারণ কিছু কিছু রাজ্যে সামনে এখন ভোট রয়েছে। এই সুর ধরে তিনি বলেন, আশা করা হয়েছিল গরীবদের হাতে মোদী সরকার টাকা দেবে। তবে চতা হয়নি। বিলগ্নীকরণ থেকে বেসরকারিকরণের সরকার ভাবে দেশ বিক্রি করাই রাস্তা।

 ডেরেকের তীব্র ক্ষোভ

ডেরেকের তীব্র ক্ষোভ

এদিন, তৃণমূলের তরফে ডেরেক ও' ব্রায়ান এক টুইটে মোদী সরকারকে খোঁচা দিয়ে বলেন, এই প্রথম 'পেপারলেস বাজেট যেমন পেশ হল তেমনই এই প্রথম ১০০ শতাংশ ভিশন লেস বাজেটও পেশ হল।' তিনি বাজেটকে ফেক বাজেট তকমা দিয়ে দেশকে বিক্রি করার নামান্তর এই বাজেট বলে বার্তা দেন। এবিষয়ে বন্দর থেকে পিএসইউ , বীমা, রেলের উল্লেখ করেন তিনি।

 রাহুল গান্ধীর খোঁচা

রাহুল গান্ধীর খোঁচা

এদিকে, রাহুল গান্ধী নিজের বক্তব্যে জানান, মানুষের হাতে টাকা দিতে ভুলে গিয়েছে মোদী সরকার। শুধু দেশের সম্পত্তি পুঁজিবাদীদের হাতে তুলে দিতে চাইছে এই সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+