গেরুয়া শিবিরে বড় থাবা শাসকদলের! দক্ষিণ ২৪ পরগনায় হাজারখানের বিজেপি নেতা-কর্মীর যোগ তৃণমূলে
গেরুয়া শিবিরে বড় থাবা শাসকদলের! দক্ষিণ ২৪ পরগনায় হাজারখানের বিজেপি নেতা কর্মীর যোগ তৃণমূলে
গেরুয়া শিবিরে বড় থাবা শাসক শিবিরের। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় ১০০০ খানেক নেতা, কর্মী, সমর্থক। আগামী দিনে এলাকায় তৃণমূলের হাত আরও শক্ত হবে বলে দাবি করেছে স্থানীয় নেতৃবৃন্দ।

১০০০ নেতা, কর্মী, সমর্থকের যোগদান তৃণমূলে
আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে ঘর গোছালো তৃণমূল। এলাকায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধনের দিনেই প্রায় হাজার খানেক বিজেপি নেতা, কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

গোসাবায় শক্তি বাড়ল তৃণমূলের
মূলত গোসাবা ব্লকের সাতজেলিয়া, লাহিড়িপুর অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা এদিন তৃণমূলে যোগ দেন। এই দলবদলে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর।

দলবদলে শক্তি বাড়াচ্ছে তৃণমূল
২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কার্যত শুরু করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন সংগঠনে পরিবর্তন হয়েছে, ঠিক তেমনই জঙ্গল থেকে সাগর সর্বত্রই চলছে দলবদল। এই দলবদলে তৃণমূলের দিকেই পাল্লা ভারী।

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর আহ্বান
২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভুল করে যদি কেউ বিজেপিতে গিয়ে থাকেন, তাহলে তারা ফিরে আসুন। কেউ যদি কংগ্রেস কিংবা সিপিএম-এর গিয়ে থাকুন ফিরে আসুন।












Click it and Unblock the Notifications