শ্রীরামপুর-মেদিনীপুরে দলীয় বৈঠক অভিষেকের, ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। প্রথমে তিনি হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব এবং পরে মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এই বৈঠকগুলিতে রাজ্য সভাপতি সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিটি আরও জোরদার করার কথা বলা হয়েছে, যাতে মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার সমাধান করা যায়।

তিনি আরও উল্লেখ করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে বিরোধীদের মোকাবিলা করতে হবে। ভবিষ্যতে সংগঠনে কোনও রদবদল হলে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে কাজ করার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণভাবে দলনেত্রীর নির্দেশেই হবে।
বৈঠকে মূলত জনসেবাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। জনগণকে সরকারি কাজ সম্পর্কে জানাতে এবং তাদের কাছে আরও বেশি করে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়েছে। শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা আসনে আসন্ন নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, জেলা সভাপতি অরিন্দম গুইন, যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় এবং সকল বিধায়কগণ।
-
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications