'দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতাদিদি জ্যায়সি হো', খড়দহের সভা থেকে দেশ জয়ের বার্তা অভিষেকের
'দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতাদিদি জ্যায়সি হো', খড়দহের সভা থেকে দেশ জয়ের বার্তা অভিষেকের
শুধু গোয়া-ত্রিপুরা নয় এবার উত্তর প্রদেশ-মেঘালয়েও ঢুকবে তৃণমূল কংগ্রেস। খড়দহের প্রচার সভা থেকে বিজেপি কে ভারত ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন অভিষের বন্দ্যোপাধ্যায়। খড়দহের সভা থেকে তিনি বলেছেন এই তৃণমূল কংগ্রেসের থেকে আগের তৃণমূল কংগ্রেসের একেবারেই অন্যরকম। কারণ যাঁরা দাবি করেছিলেন ২০২১-র ভোটে ২০০-র বেশি আসন পাবেন তাঁদের ৭০-এই থেমে যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশে এখন আওয়াজ উঠেছে দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো।

টার্গেট উত্তর প্রদেশও
২০২২ সালে ভোট গোয়া এবং উত্তর প্রদেশে। গোয়ায় ইতিমধ্যেই পা জমিয়ে েফলেছে তৃণমূল কংগ্রেস। এবার টার্গেট উত্তর প্রদেশ। খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেখানে যেথানে মানুষের উপর অন্যায় বাড়বে েসখানে সেখানে ঝাঁপিয়ে পড়বে বিজেপি। গোয়ায় ৩ মাস পরেই বিধানসভা নির্বাচন। ৩ মাসের মধ্যে গোয়ায় সরকার গড়ে ছাড়বে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যে গোয়ার একাধিক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। শোনা যাচ্ছে নফিসা আলি, লাকি আলির মত তারকারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এদিকে আবার গোয়ার পর উত্তর প্রদেশেও টার্গেট করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ত্রিপুরায় বিপ্লব দেবের পতন কেমল সময়ের অপেক্ষা।

দেশ জয়ের বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে গিয়েছেন মোদী শাহকে। ২০২৪-র লোকসভা ভোটে বিজেপিকে ভারত ছাড়া করে ছাড়বে তৃণমূল কংগ্রেস। গোটা দেশকে বেচে দিয়েছে বিজেপি। তার উপরে কেউ বিজেপিক বিরুদ্ধে মুখ খুললেই তাঁকে ইডি সিবিআই দেখানো হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাতে ভয় পায় না। ২০২৪- এ যে তৃণমূল কংগ্রেস দিল্লি টার্গেট করে এগোচ্ছে তা নিশ্চিত করে দিয়েছেন তিনি। সেই কারনেই উত্তর প্রদেশকে টার্গেট করেছে বিজেপি। যদিও এপিবি সি ভোটারের সমীক্ষায় বলা হয়েছে উত্তর প্রদেশে এবারও বিজেপিই জিতবে। তবে কংগ্রেস কোমর কষতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সেখানে নারী শক্তির বিকাশের বার্তা দিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী ৫০ শতাংশ টিকিট মহিলা প্রার্থীদের দেওয়া হবে বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে উত্তর প্রদেশের মেয়েদের স্কুটি, স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেকারণেই খড়দহের সভা থেকে অভিষেক বলেছেন মমতা ছাড়া কেউ বিজেপিকে হারাতে পারবে না। তিনি বলেছেন সেকারণেই দেশে আওয়াজ উঠেছে দেশ কি নেত্রী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো।

দলবদলীদের বার্তা
খড়দহের সভা থেকে দলবদলিদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সকলের জন্য দরজা খুলছে না তৃণমূল কংগ্রেস। বিশ্বাসঘাতকদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না। কয়েকজন ফিরেছেন বটে। কিন্তু সকলেকে ফেরানো হবে না। তৃণমূল কংগ্রেস দরজা এখনও খোলেনি, দরজা খুললে গোটা বিজেপি দলটাই উঠে যাবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের পর মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। সঙ্গে আসেন তঁার ছেলে শুভ্রাংশুও। তারপরেই একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। খুব সাম্প্রতিক কালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে সব্যসাচী দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহনের দিনেই বিধানসভা ভবনে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সব্যসাচী দত্ত। তাই নিয়ে দলের অন্দরেই প্রবল বিরোধ তৈরি হয়েছে। সুজিত বসু প্রকাশ্যেই সব্যসাচী দত্তের দলে ফেরায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন।

টার্গেট ২০২৪
২০২৪-কে টার্গেট করেই যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস তা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায়। বারবার তাই বিজেপিকে ভারত ছাড়ার করার কথা বলেছেন তিনি। খড়দহে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পেট্রোল-ডিজলের দাম লাগাম ছাড়া। নোটবাতিলের প্রসঙ্গও এনেছেন অভিষেক। যেভাবে দেশের মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছ বিজেপি সরকার। এটাই নািক মোদী সরকারের আচ্ছে দিন। এই বিজেপিকে দেশ ছাড়া করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না। উত্তক প্রদেশের লখিমপুর েখরির প্রসঙ্গও টেনে এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যোগী বলেছিলেন বাংলাকে উত্তর প্রদেশ বানাবেন।












Click it and Unblock the Notifications