ত্রিপুরাতে অনিশ্চিত অভিষেকের সভা! ভয় পেয়েই তৃণমূলকে আটকানোর চেষ্টা বলে অভিযোগ পার্থের
রাত পোহালেই ত্রিপুরার মাটিতে বিশাল জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই সেই প্রস্তুতি চলছিল। কিন্তু শেষবেলায় এই সভা ঘিরেই তৈরি হয়েছে নয়া অনিশ্চিয়তা। কারণ একেবারেই প্রস্তুতি শেষে সভাস্থল বদল করতে বলল ত্রিপুর
রাত পোহালেই ত্রিপুরার মাটিতে বিশাল জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই সেই প্রস্তুতি চলছিল। কিন্তু শেষবেলায় এই সভা ঘিরেই তৈরি হয়েছে নয়া অনিশ্চিয়তা। কারণ একেবারেই প্রস্তুতি শেষে সভাস্থল বদল করতে বলল ত্রিপুরা পুলিশ।

আর তা থেকেই নয়া জটিলতা তৈরি হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, ভাঙা মঞ্চের উপরেই সভা হবে। আর নির্দিষ্ট সময়েই বক্তব্য রাখবেন অভিষেক। তবে যেভাবে ত্রিপুরাতে হেনস্তা করা হচ্ছে তৃণমূলকে তার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মহাসচিব।
তাঁর দাবি, বিপ্লব দেবের সরকার তৃণমূলকে ভয় পেয়েছে।
আজ শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে কার্যত বিজেপিকে তুলোধনা করেন তিনি। শুধু তাই নয়, বিপ্লব দেবকে তীব্র আক্রমণ করেন পার্থবাবু। তাঁর মতে, ওরা ভয় পেয়েছে বলেই ত্রিপুরাতে তৃণমূলকে নানাভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেখানকার মানুষদের আশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দুয়ারে সরকার আনব বলছি, উন্নয়নের কথা বলছি। আর সেখানে দাঁড়িয়ে বিপ্লব দেবের সরকার দুয়ারে গুন্ডা নিয়ে আসছে বলে অভিযোগ পার্থ চট্টপাধ্যায়ের।
তবে এই সব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না বলে হুঁশিয়ারি তৃণমূল মহাসচিবের।
অন্যদিকে মঞ্চ ভেঙে দেওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন জঙ্গলরাজ চলছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর কীভাবে মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলে? প্রশ্ন কুণালের।
উল্লেখ্য, ত্রিপুরাতে সভা করতে গত কয়েকদিন আগেই অনুমতি দেয় ত্রিপুরা পুলিশ। একাধিক শর্ত অনুযায়ী এই সভা করার অনুমতি দেওয়া হয়। সেই মতো সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু শেষ বেলায় ত্রিপুরা পুলিশের একাধিক নিয়মে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বলে রাখা প্রয়োজন শুক্রবার রাতে বিপ্লব দেব সরকার নির্দেশিকা জারি করে জানায়, বেশ কয়েকটি রাজ্য থেকে কেউ বিমান, রেল বা সড়ক পথে ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে তাঁর সঙ্গে করোনা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। তা না হলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সেই তালিকাতে রয়েছে বাংলার নামও।
ফলে একদিকে এই নির্দেশিকাতে চাপের মধ্যে পড়েছে তৃণমূল। তাঁদের দাবি ইচ্ছাকৃত ভাবে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই বিতর্কের মধ্যেই নয়া নির্দেশ ত্রিপুরা পুলিশের। স্পষ্ট বার্তা, খুলে ফেলতে হবে মঞ্চ। অন্য জায়গাতে করতে হবে সভা। আর এহেন নির্দেশিকা সামনে আসতেই শেষবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরেই তৈরি হয়েছে নয়া অনিশ্চিয়তা। যদিও সভা হবেই বলছে তৃণমূল।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications