মমতাকে সূর্যের সঙ্গে তুলনা! ‘তোলাবাজ ভাইপো’ কটাক্ষের জবাবে কী বললেন অভিষেক
মমতাকে সূর্যের সঙ্গে তুলনা! ‘তোলাবাজ ভাইপো’ কটাক্ষের জবাবে কী বললেন অভিষেক
অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে 'তোলাবাজ ভাইপো হটাও' স্লোগান তুলেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই নব্য বিজেপি নেতাকে কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, জিতবেন মমতাই, ঝলসে যাবেন লড়াই করতে এলে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা
মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা করে অভিষেক বলেন, সূর্যের সঙ্গে লড়াই করতে এলে ঝলসে য়াবেন সবাই। একা শুভেন্দু নয়, বিজেপি-সহ বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, যে-ই হোন অমিত শাহ বা দিলীপ ঘোষ, কিংবা সূজন চক্রবর্তী লড়াই করতে এলে সবাই ঝলসে যাবেন।

বিজেপি-সহ বিরোধীদের পাল্টা অভিষেকের
২০২১-এর আগে দলবদলে শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর পথ ধরে আরও অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন। তৃণমূলেরই বেশি বিধায়ক-নেতারা গিয়েছেন বিজেপিতে। ঘর ভেঙেছে বাম-কংগ্রেসেরও। এই দলবদলের পর রাজ্যের পরিবর্তনের বার্তা দিয়েছেন অমিত শাহ। তারই পাল্টা দিলেন অভিষেক।

শুভেন্দুকে ঘুরিয়ে বিশ্বাসঘাতক তকমা অভিষেকের
শুভেন্দুর নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়েছিলেন শুভেন্দু। ঘুরিয়ে বিশ্বাসঘাতক তকমা দিয়েছেন তিনি। শুভেন্দু বলেছিলেন সিঁড়ি দিয়েই এতদূর উঠে এসেছি। অভিষেক তাই কটাক্ষ করেছেন তৃণমূলের সিঁড়ি দিয়ে উঠে বিজেপিতে গেলে তাঁদের বিশ্বাসঘাতকই বলে। তিনি বলেন, আমরা উন্নয়নের পক্ষে, তাই জিতবে উন্নয়নই।

‘তোলাবাজ ভাইপো’ কটাক্ষের জবাবে অভিষেক
শুভেন্দু তাঁকে তোলাবাজ বলে কটাক্ষ করলেও তার সরাসরি কোনও জবাব দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু বিশ্বাসঘাতক বলে খোঁচা দিয়েছেন। উল্লেখ্য, তৃণমূলে সাড়ে ৪ বছর ধরে মন্ত্রী থাকায় সমস্ত ক্ষমতা ভোগ করেছেন, তার আগে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন তৃণমূল সাংসদ। ২০২১-এ ভোটের আগে বিজেপিতে যোগদান করেন তিনি।












Click it and Unblock the Notifications