সারদা কর্তাকে ব্ল্যাকমেলিং 'তোলাবাজ' শুভেন্দুর ! ইঞ্চিতে ইঞ্চিতে বদলার হুঁশিয়ারি অভিষেকের

সারদা কর্তাকে ব্ল্যাকমেলিং 'তোলাবাজ' শুভেন্দুর ! ইঞ্চিতে ইঞ্চিতে বদলার হুঁশিয়ারি অভিষেকের

শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) আইনি নোটিশ পাঠানোর পরে এবার নাম করে তোলাবাজ, ঘুষখোর এবং বেইমান বলে আক্রমণ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) । এদিন তিনি কুলতলিতে সভা করেন। সেখান থেকেই ভোটের পরে কড়ায় গণ্ডায় হিসেবের হুঁশিয়ারি দেন অভিষেক।

অভিষেকের নাম নিলেই আইনি চিঠি

অভিষেকের নাম নিলেই আইনি চিঠি

এদিন কুলতলির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও ভাববাচ্যে নয়, ভাইপো তোলাবাজ এই নামে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে দেখান। কতধানে কত চাল দেখিয়ে দেব। এব্যাপারে উল্লেখযোগ্য যে খেজুরির সভায় শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে এনেছিলেন। যার জেরে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক। কুলতলির সভা থেকে অভিষেক বলেন, তিনি আইনি নোটিশের সঙ্গে নারদার টাকা নেওয়ার ছবিও পাঠিয়ে দিয়েছেন। এদিন অভিষেক বলেন, ভাইপো তোলাবাজ নাকি ভাইপোর জন্য তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছে।

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির উল্লেখ

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির উল্লেখ

এদিন কুলতলির সভা থেকে কয়েকটি পাতা তুলে ধরে দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটা হল জেল থেকে বিচারককে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি। সেখানে তিনি উল্লেখ করেছেন, শুভেন্দু অধিকারীকে ছয় কোটি টাকা দিয়েছিলেন। এমন কী ফেরার হওয়ার আগের দিন পর্যন্ত রাতেও শুভেন্দু অধিকারী পয়সা নিয়ে গিয়েছেন বলে নাকি দাবি করেছেন সুদীপ্ত সেন। চিঠিতে আরও উল্লেখ শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করেছেন তাঁর (সুদীপ্ত সেন) সঙ্গে।

শিরদাড়া আর মেরুদণ্ডে তফাত

শিরদাড়া আর মেরুদণ্ডে তফাত

এদিন শুভেন্দু অধিকারীর নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, বেইমান, ঘুষখোর বলে আক্রমণ করেন। বলেন, নাম নিয়ে বললাম, যা করার করে নিস। তিনি আরও বলেন, তোর সঙ্গে আমার তফাত শিরদাড়া আর মেরুদণ্ডে। তিনি চ্যালেঞ্জ নিয়ে বলেন, আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, পারবি আমার মতো প্রমাণ দিতে। অনেক প্রমাণ তাঁর কাছে আছে, আগামী দিনে একটা একটা করে বের করবেন বলেও জানিয়েছেন অভিষেক।

 ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে

ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে

অভিষেক এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহানুভব। তাই ২০১১-তে ক্ষমতায় আসার আগেই তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। অভিষেক দাবি করেন, তাই করেওছিলেন তিনি। তবে এবার তিনি বলে যাচ্ছেন, ভোটের পর ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। কড়ায়, গণ্ডায় হিসেব করে বদলা হবে।
এদিন অভিষেক বলেন, এবারের নির্বাচনে লড়াই হোক উন্নয়নের নিরিখে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী করেছেন। কিন্তু কোনও কিছুই বিজেপি আর সিপিএম নেতাদের চোখে পড়ে না। কেননাই এই দলের নেতাদের চোখে ছানি পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসলে এইসব নেতাদের ছানি কাটাতে ছানিশ্রী প্রকল্প আনা হবে, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+