লকডাউনের মাঝেই বেঙ্গালুরু থেকে ১২০০ যাত্রীসহ বাঁকুড়া পৌঁছল বিশেষ ট্রেন
লকডাউনের শুরুতেই গত ২৫ মার্চ থেকেই গোটা দেশজুড়ে বন্ধ ছিল ট্রেন চলাচল। তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষের আগেই কিছু বিশেষ রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে একটি বিশেষ ট্রেন ১,২০০ যাত্রী নিয়ে রাজ্যে পৌঁছেছে। ২২ কোচের ট্রেনটি গত ১০ই মে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে রওনা দেওয়ার পর, দুদিনের মাথায় বাঁকুড়া এসে পৌঁছায় বলে খবর। ট্রেনটিতে ছিল ভিনরাজ্যে আটকে পড়া অভিবাসী শ্রমিক, রোগী এবং শিক্ষার্থীরা। স্টেশন থেকে এই যাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ বাসে তাদের গন্তব্যে পাঠানো হবে বলে খবর, এছাড়াও থাকবে বিশেষ স্বাস্থ্যপরীক্ষা।
Today morning Special train from Bangalore, Karnataka reached Bankura Rly Station with 1200 passengers. They are being sent to districts after health check up pic.twitter.com/EXuNsW4baK
— West Bengal Police (@WBPolice) May 12, 2020
অন্যদিকে তৃতীয় দফার লকডাউন শেষে ট্রেন চলাচল হলেও রয়েছে ভারতীয় রেলের কিছু কড়া নির্দেশিকা। উল্লেখযোগ্য, সমস্ত যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলকও করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি স্টেশনে ঢোকার মুখেও হবে স্বাস্থ্য পরীক্ষা। যাদের বিন্দুমাত্র করোনার উপসর্গ থাকবে না তারাই শুধু স্টেশনে ঢোকার প্রবেশাধিকার পাবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সমস্ত ভাড়া ও সময়সূচী মিলছে আইআরসিটির ওয়েবসাইটেই।












Click it and Unblock the Notifications