হনুমানের এক চড়ে মৃত্যু ‘ভক্ত’ সরস্বতীর! মন্দির চত্বরে মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া
‘ভক্তের ভগবান’ হনুমানের এক চড়েই মৃত্য হল মহিলা ভক্তের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপের গোপীনাথ মন্দিরে।
'ভক্তের ভগবান' হনুমানের এক চড়েই মৃত্য হল মহিলা ভক্তের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপের গোপীনাথ মন্দিরে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা মহিলা ভক্তের নাম সরস্বতী দাস। তিনি নবদ্বীপে এক আত্মীয়ের বাড়িতে গিয়ছিলেন। সেখান থেকে পরিজনদের সঙ্গে গোপীনাথ মন্দিরে ভাগবত পাঠ শুনতে যান। তখনই ঘটে বিপত্তি।

সিঙ্গুরের ওই গৃহবধূ ছাদে বসে মালা জপছিলেন। আর একমনে মালা জপছিলেন। সেই সময়ই একদল হনুমান তাঁকে ঘিরে ধরে। ভয়ে আড়ষ্ট হয়েছাদের এককোণে চলে যান মহিলা। আচমকাই সরস্বতীদেবীর দিকে ধেয়ে আসেন। চড় কষিয়ে দেন। লাথিও মারেন। তার জেরে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে সটান নিচে পড়েন তিনি।
মাথায় আঘাত লেগে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন ওই মহিলা ভক্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভক্তিনগর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মন্দির চত্বরে। এলাকায় নেমে আসে শোকর ছায়া।
হনুমানের তাণ্ডবে ভক্তের মৃত্যুর এহেন নজির সচরাচর শোনা যায় না। অনেক মন্দির চত্বরেই হনুমানের আনাগোনা থাকে। তারা খাবার ছিনিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এরকম আক্রমণাত্মক রূপে দেখা যায়নি তাদের। এরপর হনুমানের আক্রমণ থেকে রক্ষা পেতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে মন্দির কমিটিগুলিকে, এমন দাবি উঠে পড়েছে সরস্বতী দেবীর মৃত্যু।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications