গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ কামারহাটি, বোমাবর্ষণ-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

কামারহাটিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। দুই দল একে অপরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কামারহাটিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। দুই দল একে অপরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দোকান ও মোটরবাইক ভাঙচুর করে দু-পক্ষ। অগ্নিসংযোগও করা হয়েছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার এই বিস্তীর্ণ অঞ্চল।

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ কামারহাটি, বোমাবর্ষণ-অগ্নিসংযোগ

ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে জানান, বেলা ১১টা নাগাদ কামারহাটির ম্যাকেনজি রোডে দুই দলের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের জেরে বামবর্ষণ হয় ব্যাপক। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি। প্রাথমিক রিপোর্টে দেখা গেছে যে, দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, আমরা স্থানীয় থানা থেকে একটি রিপোর্ট পেয়েছি। সেইমতো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পিকেটিং চলছে। ব়্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়েছে। তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+