চোরাপথে বাংলাদেশ যেতে গিয়ে দালালের খপ্পরে, তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ
ভারতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক বাংলাদেশি তরুণী। দেশের ফের পথে দাদালদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন তিনি। চোরাপথে বাংলাদেশ ফিরতে গিয়ে শিকার হলেন যৌন লালসার।
ভারতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক বাংলাদেশি তরুণী। দেশের ফের পথে দাদালদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন তিনি। চোরাপথে বাংলাদেশ ফিরতে গিয়ে শিকার হলেন যৌন লালসার। দালালের আশ্রয়ে থাকাকালীন তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁর নরহরিপুরে।

বাংলাদেশ তেকে কাজের খোঁজে গুজরাটে গিয়েছিলেন তরুণী। তারপর কাজের মন্দা বাজারে তিনি বাড়ি ফিরে আসতে মনস্থ করেন। সেইমতো ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন তিনি। দালাল ধরে চোরাপথে বাংলাদেশে যেতে গিয়েই বিপত্তি বাধে। তাকে দিন দুয়েক আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
দুদিন পর কোনওরকমে দালালের খপ্পর থেকে পালিয়ে তিনি পেট্রাপোল থানায় যান। সমস্ত ঘটনা খুলে বলেন। ওই বাংলাদেশি তরুণীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুই দালালের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে তরুণীর অভিযোগ। দুই দালালকে গ্রেফতারের পর তরুণীকে বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে। আদালতে পেষ করার পর তাঁকে হোমে পাঠানো হবে।












Click it and Unblock the Notifications