Hilsa Fish: দুর্গাপুজোয় বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ! আসবে ৩ হাজার টন মাছ
Hilsa Fish: সামনেই দুর্গাপুজো (Durga Puja 2024) । আর পুজোর আগেই ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। ৩ হাজার মেট্রিক টন ইলিশ (Bangladesh Hilsa Fish) মাছ রফতানিতে অনুমোদন সে দেশের বাণিজ্যিক মন্ত্রক। শেখ হাসিনা সরকার থাকাকালীন প্রত্যেক বছরই পুজোর সময় ইলিশ পাঠানোর রেওয়াজ তৈরি হয়। গত কয়েকমাসে অনেকটাই বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। পতন ঘটেছে হাসিনা সরকারের। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তবর্তী সরকার।
কিন্তু একাধিক ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট জানানো হয় যে, এবার দুর্গাপুজোয় আর ইলিশ (Hilsa Fish) পাঠানো হবে না। বাংলাদেশের ইলিশের প্রতি এপার বাংলার মানুষের প্রতি একটা টান আছে।

পুজোর সময় একটা দিন ইলিশ (Hilsa Fish) না খেলে হয় না। এই অবস্থায় বাংলাদেশ সরকারের এহেন বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন ওঠে।
বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা। যা মোটেই ভালো চোখে দেখছে না সে দেশের সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানিতে ছাড় দিয়েছে মহম্মদ ইউনুস সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের রফতানিকারকরা এই বিষয়ে আবেদন জানান। আর সেই আবেদন মেনেই তিন হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রকের আবেদনের কথা জানানো হয়েছে।
সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতেই পদ্মার ইলিশ (Hilsa Fish) ঢুকবে বাংলায়। তবে গত বারের তুলনায় এবার অনেকটাই কম আসছে ইলিশ। হাসিনা সরকার পাঁচটন ইলিশ পাঠিয়েছিল। ফলে দাম অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে। ফলে মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই থাকতে পারে এই মাছ (Hilsa Fish)।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications