Vande Bharat Express Train: হাওড়ার যাত্রীদের বড় আপডেট! এই রুটে ছুটবে না ৮ কোচের বন্দে ভারত
Vande Bharat Express Train: বাজেট মিটতেই হাওড়ার জন্য বড় খবর। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন এই স্টেশন থেকে। প্রবল এই যাত্রী চাপ সামাল দিতে আরও বড় পরিকল্পনা ভারতীয় রেলের। এবার পাটনা এবং হাওড়ার মধ্যে চালানো হবে ১৬ রেকের বন্দে ভারত এক্সপ্রেস।
এই রুটে দিনে দিনে বাড়ছে যাত্রী চাপ। আর তা সামাল দিতেই এবার আরও 'লম্বা' সেমি বুলেট (Vande Bharat Express Train) ছুটবে হাওড়া স্টেশন থেকে।

Vande Bharat Express Train: আসছে নতুন রেক
তবে এর আগে পাটনা এবংফ লখনউ (গোমতি নগর) এর মধ্যে যে বন্দে ভারত চলে তাতে বদল আনা হবে। সেই রুটে প্রথম ছুটবে ১৬ কোচের বন্দে ভারত। ইতিমধ্যে পাটনা পৌঁছে গিয়েছে নতুন একটি রেক। খুব শীঘ্রই পাটনা এবংফ লখনউ (গোমতি নগর) রুটে শুরু হবে ট্রায়াল রান। আর তা সম্পন্ন হলেই দ্বিতীয়ধাপে বাংলা এবং পাটনার মধ্যে চলবে নয়া এই ১৬ কোচের বন্দে ভারত। একই ভাবে এই রুটেও ট্রায়াল রান আগে চালানো হবে। আর তা সফল হলেই বাণিজ্যিক ভাবে এই ট্রেনের পরিষেবা শুরু হবে বলে খবর।
Vande Bharat Express Train: যাত্রীদের চাপে বাড়ছে কোচের সংখ্যা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মধ্যে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখানে বিহারে উপর দিয়ে চলা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বলে রাখা প্রয়োজন, গত বছর ২০২৪ সালের ১২ মার্চ পাটনা থেকে লখনউ (গোমতি)-র মধ্যে আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়। অন্যদিকে গত বছর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পাটনা এবং হাওড়ার মধ্যে শুরু হয় সেমি বুলেটের পরিষেবা।
এরপর থেকে বাড়ছে যাত্রী চাপ। অনেক সময় টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ হচ্ছে ওয়েটিং। আর সে কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ এই দুই রুটেই ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রী চাপ কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।
যা খবর, পুরোদমে পাটনা-হাওড়া এবং পাটনা-লখনউ (গোমতি নগর) রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) চলাচল শুরু হলে ৮ কোচের রেকগুলিকে চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications