ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত ২ গ্রামবাসী
সকাল থেকেই জমি আন্দোলনের জেরে উত্তাল ভাঙড়। এলাকায় চলে গুলি বোমা। গুলিবিদ্ধ হয়েছিলেন এক গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ গ্রামবাসীর। অভিযোগ আরাবুলের দিকে।
কলকাতা, ১৭ জানুয়ারি : সকাল থেকেই জমি আন্দোলনের জেরে উত্তাল ভাঙড়। পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ বাধে। এলাকায় চলে গুলি বোমা। গুলিবিদ্ধ হয়েছিলেন এক গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল ওই গ্রামবাসীর। পরে আর এক গ্রামবাসীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পুলিশসূত্রের খবর অনুযায়ী, মৃতের মধ্যে একজনের নাম মফিজুল ইসলাম। যদিও মৃতের ভাইয়ের দাবি, তৃণমূল নেতা আরাবুল ইসলাম দলের ছেলেরাই গুলি চালিয়েছে। অশান্তি তৈরি করাই আরাবুল শিবিরের লক্ষ্য।

যদিও এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আরাবুল ইসলাম। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই বলেই পাল্টা দাবি তাঁর।
এদিকে উত্তপ্ত ভাঙড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লা পৌঁছলেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে এলাকাতেই ঢুকতে পারেননি রেজ্জাক। তৃণমূলেরই একাংশ মনে করছে, আরাবুল এবং রেজ্জাকের সম্পর্ক যে তিক্ত তা কারোর জানতে বাকি নেই। মূলত আরাবুল অনুগামীরাই রেজ্জাককে এলাকায় ঢুকতে বাধা দিয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications