Wimbledon 2024: ইটালির লরেনজো মুসেত্তিকে হারালেন, উইম্বলডনের ফাইনালে ফের জকোভিচ বনাম আলকারাজ
প্রত্যাশা মতোই উইম্বলডনের পুরুষদের ফাইনালে কার্লোস আল কারাজের সঙ্গী হলেন নোভাক জকোভিচ, টান টান লড়াই হল ইটালির লরেনজো মুসেত্তির সঙ্গে। কিন্তু শেষ হাসি হাসলেন সার্বিয়ান টেনিস তারকা। ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ের ফল জকোভিচের পক্ষে ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৪। রবিবার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। জকোভিচের কাছে গত বছরের হারের বদলার সুযোগ।
চলতি উইম্বলডনে হাঁটুর সমস্যা নিয়েই লড়াই চালাচ্ছেন নোভাক জকোভিচ। তাঁর হাঁটুতে তিনি 'নি ক্যাপ' পড়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন।কিন্তু কোর্টে নামলেই চোটের সমস্যা যেন উধাও হয়ে যাচ্ছে শরীর থেকে।শেষ আটের ম্যাচে প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর এদিন চোটের কারণে কোর্টে নামতেই পারেননি। ফলে কোয়ার্টার ফাইনালে না নেমেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন নোভাক জকোভিচ।

অল ইংল্যান্ড ক্লাবে খেলতে নামার আগে হাঁটুর সমস্যায় ভুগছিলেন নোভাক জকোভিচ ও। তাঁকে হাঁটুর অপারেশন করাতে হয়।তারপরেই তিনি উইম্বলডনের কোর্টে নামেন।কোর্টের মধ্যে নড়াচড়াতেও অস্ত্রোপচারসুলভ কোনও আড়ষ্টতা নেই। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে পৌঁছে যাচ্ছেন। কোয়ার্টার ম্যাচ না খেলেই সরাসরি খেলতে নামলেন সেমিফাইনাল। কিন্তু জোকার যেন বয়সকে হার মানাচ্ছেন সঙ্গে চোটের সমস্যাকে।
ইটালির লরেনজো মুসেত্তির বিরুদ্ধে ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেললেন। প্রথম সেটটা ৬-৩ ব্যবধানে জিততেই পারতেন জকোভিচ। ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকার সময় টানা কয়েকটি ভুল করায় ৫-৪ করে ফেলেন ইতালির প্রতিপক্ষ।শেষ পর্যন্ত ৬-৪ ফলে জিতলেন। প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ইটালীয় তরুণ। অন্যদিকে তুল্যমূল্য লড়াই চালিয়ে গেলেন জকোভিচ।
এই ম্যাচে সবথেকে আর্কষণীয় ছিল দ্বিতীয় সেট। পেন্ডুলামের মতোই দুলল সেটের ভাগ্য। ৬-৬ হওয়ায় টাইব্রেকারে গড়ায় সেট। টাইব্রেকারে প্রতিপক্ষকে আর দাঁড়াতে দিলেন না সার্বিয়ান তারকা। ৭-২ ফলে টাইব্রেকার জিতে দ্বিতীয় সেটেও জয় তুলে নিলেন। ২-০ ফলে এগিয়ে থাকার পর পর তৃতীয় সেটে দাপুটে পারফরম্যান্স করলেন জোকার। ৬-৪ ফলেই তৃতীয় সেট তথা ম্যাচ জিতে নিলেন।
২০২৩ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালেও। ফের উইম্বডনের ফাইনা লে তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই। গতবার আলকারাজের কাছেই খেতাব হাতছাড়া হয়েছিল জকোভিচের। এবার তাঁর কাছে বদলার সুযোগ, সেই সঙ্গে ঘাসের কোর্টে ফের একবার ইতিহাস সৃষ্টির হাতছানি। লড়াই সহজ হবে না জকোভিচের। নাদাল শিষ্যও দুরন্ত ছন্দে আছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications