Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wimbledon 2024: উইম্বলডন খেতাব দখলে রাখলেন আলকারাজ, ফের পরাস্ত জকোভিচ

Wimbledon 2024: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস খেতাব দখলে রাখলেন কার্লোস আলকারাজ। তিন সেটের লড়াইয়ে হারিয়ে দিলেন নোভাক জকোভিচকে।

এবারের উইম্বলডনে জোকার ছিলেন দ্বিতীয় বাছাই। আলকারাজ ছিলেন তৃতীয় বাছাই। কিন্তু ২১ বছরের স্প্যানিয়ার্ড শেষ হাসি হাসলেন দাপট দেখিয়েই।

Wimbledon 2024

গত বছর উইম্বলডনের ফাইনালেও জকোভিচকে হারিয়ে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছিলেন আলকারাজ। সেবার প্রথম সেট ১-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন। পাঁচ সেটের লড়াই জিতেছিলেন ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪ ব্যবধানে। তবে এবার তিন সেটেই জয় তুলে নিলেন আলকারাজ।

২ ঘণ্টা ২৭ মিনিটের দ্বৈরথ তিনি জিতলেন ৬-২, ৬-২, ৭-৭ (৭-৪) ব্যবধানে। কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব এদিন দখলে নিলেন আলকারাজ। এই নিয়ে দু-বার তিনি উইম্বলডন খেতাব জিতলেন। চলতি বছরের ফরাসি ওপেন খেতাব তিনিই জেতেন। ২০২২ সালে ইউএস ওপেন আলকারাজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব।

চলতি বছরে উইম্বলডনেই প্রথমবার ফাইনালে ওঠেন জকোভিচ। চোট সারিয়ে কোর্টে ফেরার পর ভালো ছন্দেই ছিলেন। কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব এখনও অধরাই রইল সার্বিয়ান কিংবদন্তির কাছে। অষ্টমবার উইম্বলডন খেতাব জয়ের স্বপ্নও চূর্ণ হলো এদিন। ফলে অক্ষত রইল রজার ফেডেরারের রেকর্ড।

উইম্বলডনে জকোভিচ ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২ সালে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন। এবার খেতাবের কাছাকাছি গিয়েও বাজিমাত করতে পারলেন না। টানা দু-বার উইম্বলডন সিঙ্গলস খেতাব জকোভিচকে জিততে দিলেন না স্প্যানিয়ার্ড আলকারাজ।

ম্যাটস উইলান্ডার, বিয়ন বর্গ ও বরিস বেকারের পর চতুর্থ টেনিস তারকা হিসেবে তিনি ২১ বছরের মধ্যেই চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। বিশ্বের সর্বকনিষ্ঠ ১ নম্বর টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এই নিয়ে চারবার খেললেন, জয় চারটিতেই। স্পেনের প্রথম প্লেয়ার হিসেবে পরপর দু-বার উইম্বলডন জিতলেন।

এদিকে, আজ উইম্বলডনের আসরে দেখা গেল প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে। তাঁর ক্যানসারের চিকিৎসা চলছে। ক্যানসার সংক্রান্ত ঘোষণার পর চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার তিনি জনসমক্ষে এলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রিন্সেস শার্লটি।

২০১৬ সাল থেকে অল ইংল্যান্ড ক্লাবের পেট্রন কেট মিডলটন। প্রথামাফিক সিঙ্গলস খেতাবজয়ীদের ট্রফি তিনিই তুলে দেন। যদিও গতকাল মহিলাদের সিঙ্গলস ফাইনালের আসরে ছিলেন না মিডলটন। আজ তিনি হাজির হওয়ার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। জনি বেয়ারস্টো, ঈশা গুহর মতো ক্রিকেট জগতের তারকারাও হাজির ছিলেন আজ সেন্টার কোর্টে আলকারাজ-জকোভিচ দ্বৈরথ দেখার জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+