৭ বছর পর প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনে নয়া নজির সুমিত নাগালের
৭ বছর পর প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনে নয়া নজির সুমিত নাগালের
সাত বছরের অপেক্ষা শেষ হল। সোমদেব দেববর্মনের পর ইউএস ওপেন তথা বিশ্বের যে কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন কোনও ভারতীয়। সুমিত নাগালের কৃতিত্বে গর্বিত দেশের টেনিস মহল। টুর্নামেন্টের গত ফর্ম্যাটে কিংবদন্তি রজার ফেডেরারে বিরুদ্ধে প্রথম গেম হারলেও ম্যাচের প্রথম সেট জিতে চমকে দেওয়া এই ভারতীয় তারকা এবার দারুণ কিছু করবেন বলেই আশা টেনিস প্রেমীদের।

প্রথম দুই সেটে সহজ জয়
করোনা ভাইরাসের আবহে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মার্কিনি ব্র্যাডলি ক্লাহনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুমিত নাগাল। ম্যাচের প্রথম দুই সেট তো কার্যত হেলায় জেতেন বিশ্বের ১২৪ নম্বর ভারতীয় টেনিস তারকা। দুর্দান্ত ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ডাউন দ্য লাইনকে হাতিয়ার বানিয়ে ৬-১, ৬-৩ গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন সুমিত।
|
দ্বিতীয় সেটে হেরে ফিরে আসা
ম্যাচের দ্বিতীয় সেট দুর্দান্তভাব ফিরে আসেন মার্কিনি ব্র্যাডলি। ৩-৬ গেমে হার হজম করতে হয় সুমিতকে। তবে চতুর্থ সেটে মার্কিনি প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেননি ভারতীয় টেনিস তারকা। ব্র্যাডলির একের পর এক সার্ভিস ব্রেক করে ৬-১ গেমে ওই সেট এবং ম্যাচ জিতে যান সুমিত।

৭ বছর পর নজির
শুধু ইউএস ওপেন নয়, সাত বছর পর একমাত্র ভারতীয় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সুমিত নাগাল। ২০১৩ সালে শেষবার এই নজির গড়েছিলেন ত্রিপুরার সোমদেব দেববর্মন। সেই বছরের উইম্বলডনের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি।

সুমিতে মগ্ন টেনিস মহল
কিংবদন্তি রজার ফেডেরারের কাছে হেরে গত ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছিল সুমিত নাগালকে। তবে ওই ম্যাচে ভারতীয় তারকার লড়াই টেনিস মহলে প্রশংসিত হয়েছিল। রজারের বিরুদ্ধে ম্যাচের প্রথম সেট জিতেও গিয়েছিলেন সুমিত। টুর্নামেন্টের এবারের সংস্করণে তাঁর কাছ থেকে আরও বেশি কিছু আশা করছে দেশের টেনিস মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications