হারের ধাক্কার পর চোটে জর্জরিত সেরেনা ইতালি ওপেন থেকে সরে দাঁড়ালেন

হারের ধাক্কার পর চোটে জর্জরিত সেরেনা ইতালি ওপেন থেকে সরে দাঁড়ালেন

ইউএস ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই চোটের ব্যাথায় কাতর হলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ফলত চলতি মাসের শেষে শুরু হতে চলা ইতালি ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ৩৮ বছরের মার্কিনি মাদার আইডল।

কোথায় চোট পেয়েছেন সেরেনা

কোথায় চোট পেয়েছেন সেরেনা

সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, ইউএস ওপেন খেলার সময় পায়ের গোড়ালির পেশীতে তিনি চোট পেয়েছেন। চোট এতটাই গুরুতর যে চিকিৎসকদের পরামর্শে তাঁকে কিছুদিন টেনিস কোর্টের বাইরে থাকতে হবে বলেও জানিয়েছেন মার্কিনি কিংবদন্তি। তবে শীঘ্রই তিনি স্বমহিমায় ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন ৩৮ বছরের সেরেনা।

কবে শুরু ইতালি ওপেন

কবে শুরু ইতালি ওপেন

চলতি বছরের মে মাসে শুরু হওয়ার কথা ছিল ইতালি ওপেন। করোনা ভাইরাসের জেরে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছিল। রোমে অতিমারীর প্রভাব কিছুটা কম হওয়ায় আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ইভেন্ট শুরু হওয়ার কথা জানিয়েছে উদ্যোক্তারা। প্রতিযোগিতায় নাম দিয়েও চোটের কারণে সরে যেতে হওয়ায় উদ্যোক্তা এবং টেনিস ফ্যানদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।

ইউএস ওপেনে হার

ইউএস ওপেনে হার

ইউএস ওপেনের সেমিফাইনালে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের প্রথম সেট ৬-১ গেমের ব্যবধানে জিতলেও শেষ দুই সেট ৬-৩ ও ৬-৩ ফলে হেরে যান মার্কিনি কিংবদন্তি। এই হারের পর চোটে জর্জরিত সেরেনার সময়টা যে ভাল যাচ্ছে না, তা বলাই যায়।

ইউএস ওপেনের ফাইনাল

ইউএস ওপেনের ফাইনাল

ইউএস ওপেনের মহিলাদের ফাইনালে জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। পুরুষদের বিভাগে ইভেন্টের ফাইনালে ডোমিনিক থিয়েমের মুখোমুখি হবেন আলেজান্ডার জেভেরেভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+