ফরাসি ওপেনে এই প্রথমবার সেমিফাইনালে জিদানসেক, পাভলিউচেনকোভা, জেরেভ
এবারের ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের তিন শীর্ষ বাছাই আগেই ছিটকে গিয়েছেন। এবার নতুন কোনও টেনিস খেলোয়াড়ের হাতে ফরাসি ওপেনের ট্রফি উঠবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। অন্তত আজ কোয়ার্টার ফাইনালে তামারা জিদানসেক ও আনাস্তাসিয়া পাভলিউচেনকোভার জয়ের ফলে জোরালো হল সেই সম্ভাবনা।

এর আগে কোনও গ্র্যান্ড স্ল্যামেই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি তামারা জিদানসেক। অবাছাই সেই জিদানসেকই স্লোভেনিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে পৌঁছে গেলেন কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে। সপ্তম বাছাই বিনাকা আন্দ্রেস্কুকে ছিটকে দিয়ে এবারের ফরাসি ওপেন অভিযান শুরু করেছিলেন ব্যৃাঙ্কিংয়ে ৮৫ নম্বরে থাকা জিদানসেক। ২০১৯ সালের জুনে তিনি ক্রমতালিকায় কেরিয়ারের সেরা ৫৬তম স্থানে ছিলেন। কোচিং টিমের লাগাতার উৎসাহকে মর্যাদা দিয়ে এদিন জিদানসেক হারালেন স্পেনের পলা বাদোসাকে। খেলার ফর ৭-৫, ৪-৬, ৮-৬। নির্ণায়ক সেটে একমাত্র ফরাসি ওপেনেই কোনও টাইব্রেকার নেই। উত্তেজক খেলার শেষে তামারা জানিয়েছেন, সেমিফাইনালে উঠতে পেরে আমি অভিভূত। এই খেলাটি চলে ২ ঘণ্টা ২৬ মিনিট।

ফাইনালে ওঠার লড়াইয়ে জিদানসেকের সামনে আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। সেরেনা উইলিয়ামসকে হারানো কাজাখস্তানের এলেনা রাইবাকিনাকে তিনি এদিন হারিয়ে পৌঁছে গেলেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে। রাশিয়ান পাভলিউচেনকোভা জিতলেন ৬-৭ (২), ৬-২, ৯-৭-এ। এই কোয়ার্টার ফাইনালটিতেও তুল্যমূল্য লড়াই হল। ২ ঘণ্টা ৩৩ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বরে থাকা ২৯ বছরের পাভলিউচেনকোভা। রাইবাকিনা আবার তাঁর ডাবলস পার্টনার।
New milestone achieved 🔑@AlexZverev overcomes Davidovich Fokina 6-4, 6-1, 6-1 to book a spot in the #RolandGarros SF for the first time in his career. pic.twitter.com/BiYd87lsTz
— Roland-Garros (@rolandgarros) June 8, 2021
রোলাঁ গারোয় পুরুষ সিঙ্গলসের শেষ চারে পৌঁছে গিয়েছেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভ। জার্মান জেরেভ এদিন ১ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে হারালেন স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফকিনাকে। খেলার ফল ৬-৪, ৬-১, ৬-১। এই প্রথম ফরাসি ওপেনের সেমিফাইনাল খেলবেন তিনিও।












Click it and Unblock the Notifications