Novak Djokovic: স্মিথের পর এবার জকোভিচের প্রতিপক্ষ বিরাট! নিজেও কোহলির সঙ্গে খেলতে চান ক্রিকেট
বছরের শুরুতেই ক্রিকেট-টেনিসের মেলবন্ধন। সৌজন্যে বিরাট কোহলি, নোভাক জকোভিচ। দুই জনেই বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রীড়াবিদ। তবে একজন টেনিস কোর্টের অন্যজন ক্রিকেটের বাইশ গজের। তবে দুই জনের মধ্যেই গড়ে উঠেছে এক দারুণ রসায়ন। দুই তারকাই একে অপরের বন্দনায় সরব হয়েছন। যা তাঁদের ইনবক্সের গণ্ডি ছাড়িয়ে সোশ্যাল সাইটের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।
শনিবারই বিরাটের সঙ্গে দেখা না হওয়া নিয়ে আক্ষেপ করেন জকোভিচ। জোকারের কথায়, গত কয়েক বছর ধরেই বিরাট কোহলি এবং আমি একে অপরকে বার্তা পাঠাই। তবে এখনও পর্যন্ত মুখোমুখি দেখা হওয়ার সুযোগ হয়নি। এই প্রসঙ্গে কোহলি পাল্টা বলেন, 'আশা করি তিনি শীঘ্রই ভারতে আসবেন, আমিও সেই সময় দেশে থাকব। অবশ্যই তাঁর সাথে দেখা করব এবং এক কাপ কফি খাবো।'

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রতি নোভাক জোকোভিচ জানিয়েছেন যে তিনি আর কোহলি একে অপরকে টেক্সট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন নোভাক। রবিবার কোহলির জকোভিচ প্রসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। এবার তাঁর প্রতিক্রিয়াও দিলেন জকোভিচও।
সার্বিয়ান টেনিস তারকা সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন এবং লিখেছেন, 'এই বার্তার জন্য বিরাট কোহলিকে অনেক ধন্যবাদ, আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা একসঙ্গে খেলব।" একইসঙ্গে টেনিস বল ও ক্রিকেট ব্যাট ও বলের ইমোজি পোস্ট করেছেন জোকার। অর্থ্যাত তিনি যেমন কোহলির সঙ্গে ক্রিকেট খেলবেন তেমনই বিরাটকেও টেনিস কোর্টে স্বাগত জানালেন।
এরআগে স্টিভ স্মিথের সঙ্গে টেনিস ও ক্রিকেট খেলেন জকোভিচ। ব্যাট ছেড়ে টেনিস হাতে দেখা গিয়েছিল স্টিভ স্মিথকে, অন্যদিকে ব্যাট হাতে জকোভিচও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ সার্বিয়ানকে তাঁর টেনিস খেলায় মুগ্ধ করতে সক্ষম হন। এবার কিন্তু বিরাট কোহলির সামনে চ্যালেঞ্জ জকোভিচের সঙ্গে টেনিস খেলার।
Thank you for these kind words @imVkohli 🙏 Looking forward to the day we play together 🤝🏏🎾 https://t.co/C8Lyz2B0J4
— Novak Djokovic (@DjokerNole) January 14, 2024
কয়েক বছর আগে দু'দিনের জন্য এক বার দিল্লি এসেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। এ ছাড়া তিনি কখনও ভারতে আসেননি। কোহলি বিভিন্ন সময় টেনিস দেখতে গেলেও জকোভিচের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি।
রবিবার মেলবোর্ন পার্কে কষ্টার্জিত জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করছেন নোভাক জকোভিচ।রবিবার বছরের প্রথম গ্র্যান্ডস্লামের প্রথম দিনে প্রথম রাউন্ডে জকোভিচ দ্বিতীয় সেটে হেরে বসলেন প্রতিশ্রুতিমান ক্রোয়েশিয়ার ডিনো প্রিমিচের কাছে। গ্র্যান্ডস্লামে প্রথম রাউন্ডের কেরিয়ারের দীর্ঘতম ম্যাচ খেলে শেষ অবধি জকোভিচ জিতলেন ৬-২, ৬-৭, ৬-৩,৬-৪।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications