French Open 2023: জকোভিচের কাছে পরাস্ত আলকারাজ, ২৩তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব এক ধাপ দূরে
French Open 2023: ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর তথা শীর্ষবাছাই কার্লোস আলকারাজকে। এই নিয়ে ৩৪ বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে গেলেন জোকার।
জকোভিচ এবার খেলছেন তৃতীয় বাছাই হিসেবে। এবার ফরাসি ওপেন খেতাব জিতলে তিনি পুরুষদের সিঙ্গলসে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলবেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ চতুর্থ বাছাই ক্যাসপার রুড বা ২২তম বাছাই আলেকজান্ডার জেরেভ।

আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন জকোভিচ। যদিও পরের সেটটি ৭-৫ ব্যবধানে জিতে সমতা ফেরান শীর্ষবাছাই আলকারাজ। কিন্তু তৃতীয় সেটে তাঁকে ক্র্যাম্পের সমস্যা ভোগাতে থাকে। দ্বিতীয় গেমের পরেই তিনি চিকিৎসকদের ডাকেন। এ জন্য তাঁকে একটি গেম শাস্তিস্বরূপ খোয়াতেও হয়।

তবে এরপর আর স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি আলকারাজকে। তৃতীয় সেট জকোভিচ জিতে নেন ৬-১ ব্যবধানে। আলকারাজের শাস্তি মেনে নিতে পারেননি দর্শকরা। তাঁরা আলকারাজের প্রতি সহানুভূতি দেখান। তৃতীয় সেট খেলার সময় আলকারাজের চোখেমুখে, নড়াচড়ায় যন্ত্রণা পরিলক্ষিত হয়। মাত্র আধ ঘণ্টায় সেটটি জেতেন জোকার।
তৃতীয় সেটের পর টয়লেট ব্রেক নেন আলকারাজ। তাঁকে উৎসাহ জোগাতে থাকেন কোচ। ৭-৮ মিনিট পর আলকারাজ কোর্টে ফিরলে দর্শকরাও গর্জে উঠে তাঁকে উৎসাহ প্রদান করতে থাকেন। যদিও আলকারাজ আর পাল্টা লড়াই দিতে পারেননি। ৬-১ ব্যবধানেই চতুর্থ সেট জিতে নেন জোকার।

নিক কির্গিয়স, অ্যান্ডি রডিক-সহ অনেকেই আলকারাজের প্রতি সহমর্মিতা জানান। জকোভিচও পিঠে হাত দিয়ে আলকারাজকে সান্ত্বনা দেন। এই নিয়ে সপ্তমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ। সেমিফাইনালের লড়াই চলল ৩ ঘণ্টা ২৩ মিনিট। ২০১৬ ও ২০২১ সালের পর তৃতীয়বার ফরাসি ওপেন খেতাব জয়ের হাতছানি জকোভিচের সামনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications