বৃষ্টিতে ব্যাহত উইম্বলডন, জকোভিচের নড়বড়ে শুরুর দিন সহজ জয় সাবালেঙ্কার

আজ থেকে শুরু হল মরশুমের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। গত বছর করোনা পরিস্থিতিতে বাতিল হলেও এবার উইম্বলডন হচ্ছে। তবে ব্যাহত হল প্রথম দিনের বেশ কয়েকটি খেলাই।

জকোভিচের নড়বড়ে শুরুর দিন সহজ জয় সাবালেঙ্কার

বৃষ্টির কারণে খোলা আকাশের নীচের কোর্টগুলিতে খেলা ব্যাহত হলেও মহিলাদের সিঙ্গলস ম্যাচটি অবশ্য হয় ১ নম্বর কোর্ট, যেখানে ছাদ রয়েছে। উইম্বলডনের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। ১ ঘণ্টা ১৬ মিনিটে তিনি হারালেন রোমানিয়ান কোয়ালিফায়ার মণিকা নিকুলেস্কুকে। খেলার ফল ৬-১, ৬-৪। ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডে বিশ্বের ১৯১তম স্থানে থাকা নিকুলেস্কুকে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন সাবালেঙ্কা।

চলতি মরশুমে সাবালেঙ্কা দারুণ ছন্দে রয়েছেন। তবে উইম্বলডনের সিঙ্গলসে আজ অবধি তিনি দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে পড়বেন আমেরিকার কোয়ালিফায়ার ড্যানিয়েলা লাও কিংবা ব্রিটিশ ওয়াইল্ড কার্ডধারী কেটি বোল্টার। উইম্বলডনে নামার আগে ইস্টবোর্ন ইন্টারন্যাশনালে সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে উঠলেও ইতালিয়ান কোয়ালিফায়ার ক্যামিলা জিওর্জির কাছে হেরে গিয়েছিলেন। বার্লিনে ডব্লুটিএ ৫০০ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে হারলেও চলতি বছরেই মাদ্রিদ ওপেন ও আবু ধাবিতে সিঙ্গলস খেতাব জিতেছেন।

জকোভিচের নড়বড়ে শুরুর দিন সহজ জয় সাবালেঙ্কার

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে প্রথম সেটে হোঁচট খেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। বিশ্বের ২৫৩ নম্বরে থাকা ওয়াইল্ড কার্ডধারী জ্যাক ড্র্যাপারের কাছে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান। যদিও তার পরের দুটি সেট তিনি জিতে নিয়েছেন ৬-১, ৬-২ ব্যবধানে। শেষ পাওয়া খবরে তৃতীয় সেটে তিনি এগিয়ে ৪-১-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+