West Bengal By Election 2024: 'হারের পরেও টিকিট দিয়েছি, এখন ফোন ধরছ না', বিস্ফোরক মমতা ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ক
West Bengal By Election 2024: যে সবাইকে নিয়ে চলতে পারে না, সে নেতা হতে পারে না। মানুষই নেতা তৈরি করে, মানুষই শেষ কথা বলে, আর এটা মানতে শেখো। না হলে ফল ভয়ঙ্কর হবে। কোতুলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দিগ্রামী-র নাম করে ঠিক এই ভাষাতেই সতর্ক করলেন তালডাংরার প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্ত্তী। সামনেই তালডাংরার বিধানসভা উপ নির্বাচন (Taldangra By Election 2024) ।
আর এই নির্বাচনকে (West Bengal By Election 2024) মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। নিজেদের শক্ত আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা শাসকের। কিন্তু একাধিক ইস্যু রীতিমত চাপ বাড়াচ্ছে। এই অবস্থায় রবিবার কোতুলপুরে একটি বেসরকারি একটি লজে দলের বিজয়া সম্মিলনী ছিল।

আর সেখানে যোগ দেন তৃণমূলের রাজ্যস্তরের বর্ষীয়ান এই তৃণমূল নেতা। আর সেখানেই কার্যত তৃণমূল নেতা-কর্মীদের ফল নিয়ে সতর্ক করে দেন। এতেও ক্ষান্ত থাকেননি সমীর।
গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের হারের পিছনেও সবার সামনে কার্যত ব্লক সভাপতিকেই দায়ি করেন সমীর চক্রবর্ত্তী। এ প্রসঙ্গে সমীর বলেন, তোমার (কোতুলপুর) সাড়ে ছ'হাজারের মার্জিনটা দু'হাজারে রাখতে পারলেই সুজাতা জিতে জেতো, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা সাংসদ পেতেন বলেও তিনি দাবি করেন।
প্রাক্তন তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্ত্তীর রোষানলের হাত থেকে রেহাই পাননি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভাপতি সঙ্গীতা মালিকও। সঙ্গীতা মালিকের নাম করে তিনি বলেন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে তোমার পরাজয়ের পরেও পঞ্চায়েত নির্বাচনে আমি তোমাকে টিকিট দিয়েছি। ফোন করছি কিন্তু তা ধরছোনা...ভোটের সময় 'তোমার অভিমান হলো টিকিট পাওনি বলে!' টিকিট পেলে দলের সঙ্গে থাকবো, টিকিট না পেলে দলের সঙ্গে থাকবো না!
২০১৬ সালে তালডাংরা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েও ২১ -র নির্বাচনে 'স্বেচ্ছায়' টিকিট নেননি দাবি করে তাঁকে দেখে 'ত্যাগের রাজনীতি' শেখার কথাও বলেন সমীর চক্রবর্ত্তী। নির্বাচনের আগে খোদ মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার এহেন বার্তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কার্যত চরম অস্বস্তিতে শাসকদল। যদিও তৃণমূল নেতার এহেন বক্তব্যের পর কার্যত স্পিকটি নইট স্থানীয় নেতৃত্ব। তবে বিজেপির তরফে তীব্র আক্রমণ।
বলে রাখা প্রয়োজন, এবারের উপনির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন ফাল্গুনী সিংহবাবু।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications