'বাংলায় আবার সতীনের মেয়ে কবে হল?' তৃণমূলের 'বাংলার মেয়ে' ক্যাম্পেনকে কটাক্ষ বিজেপি নেত্রীর
'বাংলায় আবার সতীনের মেয়ে কবে হল?' তৃণমূলের 'বাংলার মেয়ে' ক্যাম্পেনকে কটাক্ষ বিজেপি নেত্রীর
'বাংলার মেয়েকে চাই', বিজেপির সোনার বাংলার পাল্টা কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শহর থেকে জেলায় হোর্ডিং, পোস্টারে ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের এই নতুন প্রচার। বৃহস্পতিবার বাঁকুড়ার সভা থেকে শাসক দলের এই প্রচার কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন। তিনি কটাক্ষ করে বলেছেন বাংলায় আবার সতীনের মেয়ে কবে হল? বাংলার মেয়ে আর সতীনের মেয়েকে ভাগাভাগি করে দিচ্ছে। পিকের প্রেসক্রিপশন দেখে কাজ করছেন মুখ্যমন্ত্রী। বাংলা নিজের মেয়েকে এবার শ্বশুরবাড়ি পাঠাতে চায়।

বাংলা নিজের মেয়েকে চাই
একুশের ভোট যত এগিয়ে আসছেততই রাজনৈতিক পাড়া চড়ছে। শুধু শহর কলকাতা নয় জেলায় জেলায় পড়তে শুরু করেছে ভোটের আঁচ। প্রচারে শান দিচ্ছেন সব রাজনৈতিক দলই। বিজেপির প্রচারের সঙ্গে পাল্লা দিতে এবার তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান দিয়ে প্রচার শুরু করেছে।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে চলছে প্রচার। শহর থেকে জেলা ছেয়ে গিয়েছে বাংলা নিজের মেয়েকে চাই পোস্টার,হোর্ডিংয়ে। শাসক দলের নেতারা প্রচারে নেমে স্লোগান তুলেছেন বাংলা নিজের মেয়েকে চায়।

কটাক্ষ বিজেপি নেত্রীর
বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানের পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন। বাঁকুড়ার তামলি বাঁধে বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে তিনি শাসক দলের এই প্রচারকে কটাক্ষ করে বলেছেন বাংলায় আবার সতীনের মেয়ে হল কবে? নিজের মেয়ে আর সতীনের মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। পিকের প্রেসক্রিপশন দেখে চলছেন মুখ্যমন্ত্রী। সতীনের মেয়ে আর নিজের মেয়ে বলে কিছু নেই। বাংলা নিজের মেয়েকে এবার শ্বশুরবাড়ি পাঠােত চায়। কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন তিনি।

অভিষেককে নিশানা
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন। অভিষেকের বাড়িতে চলোমান সিঁড়ি আছে। সেই চলমান সিঁড়ি বেয়ে সিবিআই পৌঁছে গিয়েছে অভিষেকের বাড়িতে। এটা তো ট্রেলর এখনও পিকটার বাকি আছে। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছে সিবিআই। তাঁকে জেরাও করা হয়েছে।

অভিষেকের জবাব
রুজিরাকে সিবিআই জেরা নিয়ে বৃহস্পতিবার ঠাকুরনগরের সভা থেকে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেছেন, যতই সিবিআই, ইডি দেখাও কোনও কিছু করতে পারবে না। আমার জেদ দ্বিগুণ। বাংলা দখল করে ছাড়ব। যে বিমানে এসেছ সেই বিমানে টিকিট কেটে গুজরাত, মধ্যপ্রদেশে ফিরতে হবে বিজেপি নেতাদের। বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।












Click it and Unblock the Notifications