Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে এবার ৪০ হাজার গাছ লাগানোর উদ্যোগ বন দফতরের

'বাংলার আরাকুভ্যালু' হিসেবে পরিচিত বিহারীনাথ পাহাড়। এটিই বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড়। অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিহারীনাথ পাহাড় সংলগ্ন এলাকা। এবার সেই পাহাড়েই সবুজায়নের উদ্যোগ নিল বন দফতর।

বাঁকুড়ার অন্যতম গভীর বনাঞ্চল। ৪৫১ মিটার উচ্চতার বিহারীনাথ। এই পাহাড়ের পাদদেশের অংশ গাছবিহীন। এই অংশটিকে বনাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনই কথা জানা গিয়েছে বাঁকুড়ার প্রশাসন ও বন বিভাগের থেকে।

tree

বৃহস্পতিবার এই সবুজায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস. কুলান ডাইভাল, জেলা উত্তর বন বিভাগের ভারপ্রাপ্ত ডিএফও প্রদীপ বাউরী, শালতোড়ার রেঞ্জার দয়াল চক্রবর্ত্তী সহ পুলিশ, প্রশাসনের আধিকারিকরা।

বন দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত এই এলাকায় ৩০ থেকে ৪০ হাজার গাছ লাগানো হবে। ইউকিলিপট্যাস, আকাশমণি চারা লাগানো হবে। সেই মতোই কাজ শুরু হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা এক লক্ষও হতে পারে। কেবল ইউকিলিপট্যাস, আকাশমণি গাছের চারা নয়, শাল, মহুয়ার চারাও লাগানো হবে বলে খবর। শাল, মহুয়া গাছের চারা লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বন দফতরের কেন্দ্রীয় চক্রের মূখ্য বনপাল এস কুলান ডাইভাল বলেন, পরিবেশগত পরিস্থিতির কারণে শুশুনিয়া পাহাড়ে সবুজায়নের লক্ষ্যে 'সিড বম্ব' ব্যবহার করা হয়েছে। এবার বিহারীনাথ পাহাড়ে গাছ রোপনে জোর দেওয়া হয়েছে। এই কাজে বন সূরক্ষা কমিটি বিশেষ ভূমিকা পালন করছে বলে তিনি জানান।

চলতি বছর গ্রীষ্মকালে বাঁকুড়ায় প্রবল গরম দেখা গিয়েছিল। ভয়াবহ দাবদাহ অনুভব হয়েছে গোটা জেলা জুড়েই। সে কারণে এবার রাজ্য বন দফতরের থেকে তিন লক্ষ গাছ লাগানোর কথা জানানো হয়েছে। সেই কর্মকাণ্ড চলছে জেলা জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+