মাওবাদীদের থেকেও বিজেপি ভয়ঙ্কর! পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

মাওবাদীদের থেকেও বিজেপি ভয়ঙ্কর! পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ার (purulia) সভা থেকে বিজেপিকে (bjp) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে পুরুলিয়া থাকবে না। বিজেপির বিরুদ্ধে ফেক ভিডিও প্রকাশ করার অভিযোগ তিনি করেছেন। এদিনের সভা থেকে সরকারের প্রকল্পগুলির সাফল্যের দাবি করেন মুখ্যমন্ত্রী।

বহিরাগতদের কাছে মাথা নত করেনি পুরুলিয়া

বহিরাগতদের কাছে মাথা নত করেনি পুরুলিয়া

দুবছর পরে পুরুলিয়ায় গিয়ে ভাষা আন্দোলনের স্মৃতি উসকে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বহিরাগত মন্তব্য নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র জনগণকে স্মরণ করিয়ে দিতে চাইলেন তিনি। রাজ্য সরকার কুরুক ভাষা, অলচিকি ভাষার মর্যাদা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন রাজ্য সরকার মানভূম বোর্ড, বাউরি বোর্ড তৈরি করে দিয়েছে। পাশাপাশি সারনা ও সারিদের আদিবাসীর মর্যাদা দেওয়ার জন্য রাজ্য সরকার পদক্ষেপ করেছে। পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমি তিনি কেড়ে নিতে দেবেন না।

 সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে

সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে

এদিন মুখ্যমন্ত্রী ফের একবার অভিযোগ করেন, সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে। অমিত শাহ ভয় দেখাচ্ছেন। বলছেন, সত্যকে মিথ্যা বলতে। বিজেপি আয়কর দফতরকে দিয়ে ভয় দেখাচ্ছে। তিনি সমবেত জনগণকে বলেন, সংবাদ মাধ্যমকে বিশ্বাস করবেন না। বিজেপি ফেক ভিডিও তৈরি করছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সংবাদ মাধ্যমে যে আসন তৃণমূলের নামে দেখানো হচ্ছে তার চার ডাবল আসন তাঁরা পাবেন।

ভুল বুঝিয়ে পালিয়ে গিয়েছে বিজেপি

ভুল বুঝিয়ে পালিয়ে গিয়েছে বিজেপি

২০১৯-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনে জয়ী হয় বিজেপি। এদিন সেবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ভুল বুঝিয়ে পালিয়ে গিয়েছে। তিনি প্রশ্ন করেন, আসন, রাস্তাঘাট, রেশন কে দিয়েছে? করোনা আক্রান্ত হলে কোথায় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছেয কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনের আগে মণ্ডমিঠাই আর পরে কাঁচাকলা।

মাওবাদীদের থেকে ভয়ঙ্কর বিজেপি

মাওবাদীদের থেকে ভয়ঙ্কর বিজেপি

পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে পুরুলিয়া, রূপসী বাংলা থাকবে না। এরা মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বাঁশ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এক ছোবলেই শেষ, তার নাম বিজেপি। এরা ভোটের জন্য কাঙ্গাল বলে মন্তব্য করেন তিনি। বিজেপির প্রতি প্রশ্ন করে তিনি বলেন, যখন পুরুলিয়ার জায়গায় জায়গায় রক্ত ঝড়ছিল তখন কোথায় ছিল বিজেপি। অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে বিজেপির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হুগমকি দিলে মুখ লিউকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দেব। পাল্টা চ্যালেঞ্জ করে তিনি বলেন, ক্ষমতায় থাকলে গায়ে হাত দিয়ে দেখাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+