পুরুলিয়াতেও তাল কাটছে তৃণমূলের, দলের সভায় গরহাজির চার বিধায়ক, ফের নতুন বিদ্রোহের ইঙ্গিত
পুরুলিয়াতেও তাল কাটছে তৃণমূলের, দলের সভায় গরহাজির ৪ বিধায়ক, নতুন বিদ্রোেহর ইঙ্গিত
শুভেন্দু বিজেপিতে যেতে তৃণমূল কংগ্রেসের অনেকেই লাইন দিয়েছেন তাঁর পিছনে। ১৯ ডিসেম্বরে অমিত শাহের সভাতেই অনেক বিধায়ক, সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকা যে দীর্ঘ হবে একুশের ভোটের আগে তার ইঙ্গিত শুভেন্দু নিজেই দিয়ে রেখেছেন। তারই রেশ পড়তে শুরু করেছে জেলায় জেলায়। ইতিমধ্যেই পুরুলিয়ায় দলের চার বিধায়কের পার্টির বৈঠকে অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। নানা কারণ দেখিয়ে পুরুলিয়ার চার বিধায়ক দলের সাধারন সভা এড়িয়ে গিয়েছেন।

পুরুলিয়ায় তাল কাটছে তৃণমূলের
শুভেন্দুর বিজেপিতে যেতেই জেলায় জেলায় তাল কাটতে শুরু করেছে তৃণমূলের। ইতিমধ্যেই পুরুলিয়ায় দলের তাল কাটতে শুরু করেছে। একুশের ভোটের আগে পুরুলিয়ায় সাধারণ সভা ডেকেছিল তৃণমূল কংগ্রেস। তাতে জেলা নেতৃত্বের পাশাপাশি বিধায়কদের উপস্থিত হওয়ার কথাও ছিল। কিন্তু চার বিধায়কে সেখানে পাওয়া যায়নি।
রঘুনাথপুর বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, পাড়ার বিধায়ক উমাপদ বাউরি, কাশিপুরের বিধায়ক স্বপন বেলথরিয়া ও বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন। এই চার জন উপস্থিত ছিলেন না। সকলেই কারণ হিসেবে দেখিয়েছেন নানা কারণ। কিন্তু কোনও কারণই তেমন জোরাল নয়। তাই জল্পনা চড়তে শুরু করেছে।

শুভেন্দুর বার্তা
শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কাঁথির সভা থেকে হুঙ্কার দিয়ে বলেছেন মেদিনীপুরে তৃণমূলকে শূন্য করবেন। জঙ্গলমহল আর লাল মাটি হাত মিলিয়েছে। তিনি আর দিলীপ ঘোষ মিলে মেদিনীপুরে ৩৫ আসন জেতাবেন বিজেপিকে। পদ্মফুটিয়ে তবে ঘুমতে যাবেন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করবেন সেকথাও তিনি জানিয়েছেন। তবে কারা রয়েছেন সেই তালিকায় সেটা স্পষ্ট করে বলেননি।

ঘুন ধরেছে তৃণমূলে
কাঁথির সভার পর শুভেন্দু অনুগামী অনেক নেতাই নতুন করে দল বদলের জোর পেয়েছেন। অনেকেই দ্বিধায় ছিলেন কিন্তু কাঁথির সভায় বিপুল জনজোয়ার শুভেন্দুর জনপ্রিয়তাকে ফের সিলমোহর দিয়েছে। দল বদলেও শুভেন্দুর জনপ্রিয়তায় যে ফাটল ধরাতে পারেনি তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাই নতুন করে শুভেন্দু অনুগামী তৃণমূল নেতা, বিধায়করা দলবদলের জোর পেতে শুরু করেছেন।

পুরুলিয়া তৃণমূলের কর্মসূচিতে সাফল্য
এদিকে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি সাফল্য পেতে শুরু করেছে। লোকসভা ভোটে পুরুলিয়ায় ভাল ফল করেছিল বিজেপি। একাধিক বিধানসভায় ভোট কমেছে বিজেপির। তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারি মাস থেকে আরও একাধিক কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা নেতৃত্বে।












Click it and Unblock the Notifications