মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, অভিযোগের তির বিজেপির দিকে
মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, অভিযোগের তির বিজেপির দিকে
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। সঞ্জিত ঘোষ নামে তৃণমূল কংগ্রেস নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের বিজেপি আশ্রিত দুষ্কৃতির এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করতে না পেরে খুন জখমের রাজনীতিতে মেতেেছন বিজেপি এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

একুশের ভোটের আগে ফের রাজনৈতিক হিংসা মঙ্গলকোটে। তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। সূত্রের খবর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন সঞ্জিত ঘোষ। সঙ্গে ছিলেন মঙ্গলকোটের সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম শেখ। তাঁদের বাইক আটকে নিগন গ্রামে ঢোকার মুখে প্রবল মারধর করা হয়। আশঙ্কা জনক অবস্থায় সঞ্জিত ঘোষকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে মারা যান তিনি।
অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃিতরাই এই ঘটনা ঘটিয়েছেন। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে মঙ্গলকোটে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছেন সেই নেতা। এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই। উল্টে বিজেপি নেতা কর্মীরাই তৃণমূলের হাতে একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছেন। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications