দলীয় কার্যালয় কার দখলে! তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে তুলকালাম বর্ধমানের রসিকপুর

দলীয় কার্যালয় কার দখলে! তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে তুলকালাম বর্ধমানের রসিকপুর

তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্বে তোলপাড় বর্ধমানের রসিকপুর। সকাল থেকে পার্টি অফিস দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। বোমাবাজিও হচ্ছে দফায় দফায়। এই নিয়ে গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা আঙ্কে ঘরে সিঁধিয়েছেন। লাঠিসোটা, লোহার রড নিয়ে রাস্তা দাপিয়ে বেরাচ্ছেন শাসক দলের দুই গোষ্ঠির সমর্থকরা।

দলীয় কার্যালয় কার দখলে! তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে তুলকালাম বর্ধমানের রসিকপুর

তৃণমূল কংগ্রেস নেতা আবদুল রবের সঙ্গে মহম্মদ আসরাফ উদ্দিনের দল বদলের সংঘর্ষ চলছে দফায় দফায়। আবদুল রবের দখলে থাকা তৃণমূল কার্যালয় দখল নিতে মরিয়া আসরাফ। জেলা সংখ্যালঘু সেলের দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় দাপট বাড়িয়েছে আসরাফ। আবদুর রবের দলবল ভাঙতে শুরু করে। সেখান থেকে আসরাফের দলে ভিঁড়তে শুরু করেছেন অনেকে।

তারপরেই পার্টি অফিসে তালা পড়ে যায়। সেই তালাবন্ধ পার্টি অফিস দখল করতে মরিয়া হয়ে ওঠেন আসরাফ। এই নিয়ে দুই দলের মধ্যে দফায় দফায় বোমাবাজি শুরু হয়। পরে বর্ধমান থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। এটাই তৃণমূলের কালচার বলে কটাক্ষ করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+