কাটোয়ায় তৃণমূল থেকে শতাধিক পরিবারের যোগ বিজেপিতে

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে কাটোয়ায় বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনীর কর্মসূচিতে তৃণমূল থেকে শতাধিক পরিবার যোগ দিল বিজেপিতে। বাড়তি অক্সিজেন পেল স্থানীয় বিজেপি নেতৃত্ব।

কাটোয়ায় তৃণমূল থেকে শতাধিক পরিবারের যোগ বিজেপিতে

দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কেতুগ্রাম-২ ব্লকের গঙ্গাটিকুরি গ্রামের উত্তর দাসপাড়ায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। সেই উপলক্ষে নতুন কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন, পুর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ। এদিনের এই কর্মসূচি থেকেই কৃষ্ণ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন শতাধিক পরিবার।

অনুষ্ঠানে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, কেতুগ্রাম বিধানসভায় বিজেপির ৪৮ নম্বর মন্ডলের সভাপতি রামকৃষ্ণ বৈরাগ্য,স্থানীয় বিজেপি নেতা যাদব দাস প্রমুখ।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপির পুর্ব বর্ধমানের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ জানান, আপনার আগামী দিনে দলের সম্পদ। দলকে পরিচালনা করবেন আপনারাই। আগামী দিনেও যোগদান পর্ব চলবে বলে জানিয়েছেন কৃষ্ণবাবু।

বিজেপিতে যোগদাবকারী সুকান্ত লাহা বলেন, 'তৃনমুলে আজ দম বন্ধ করা পরিবেশ৷ মানুষ যে আশায় তৃণমূলকে ২০১১ সালে ক্ষমতায় এনেছিল তা পূর্ণ হয়নি। শুধু মেলা আর খেলার উদ্বোধন হয়েছে। কোনও কল কারখানার উদ্বোধন হয়নি। এছাড়া একশ দিনের কাজসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজে দুর্নীতিতে ছেয়ে গেছে। এই অবস্থায় এই রাজ্যকে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী বাঁচাতে পারে। তাই মোদিজীর উপর আস্থা রেখে আজ আমরা বিজেপিতে যোগদান করলাম।'

তবে এই যোগদানকে বিশেষ আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য এথেকেই দলের বদনাম করছিল। লজ্জাবতী দলের ভাবমূর্তি স্বতঃস্ফূর্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+