Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election Results 2023: পূর্ব বর্ধমানে বিজেপির চমক পূর্বস্থলীতে! তৃণমূলকে বেগ দিতে কোন কৌশল?

Panchayat Election Results 2023: পূর্ব বর্ধমান জেলায় বিজেপি জিতেছে তিনটি গ্রাম পঞ্চায়েত। সব কটি গ্রাম পঞ্চায়েতই পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে। যেখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের তপন চট্টোপাধ্যায়।

গোটা জেলায় যখন বিজেপি ধরাশায়ী তখন একটি নির্দিষ্ট বিধানসভায় কীভাবে বাজিমাত? উঠে আসছে যথাযথ পরিকল্পনা, রণকৌশলের তত্ত্বই। যদিও বিজেপির দাবি ভোট লুঠ না হলে এই জেলায় আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত জিততে পারতো বিজেপি।

Panchayat Election Results 2023: পঞ্চায়েত দখল বিজেপির পূর্ব বর্ধমানে

গ্রামসভায় আসনপ্রাপ্তির নিরিখেও পূর্ব বর্ধমান জেলায় বিজেপিকে টেক্কা দিয়েছে বাম-কংগ্রেস জোট। যদিও সিপিআইএমকে পূর্ব বর্ধমানে একটি পঞ্চায়েত দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিজেপি সেখানে সরাসরি জিতেছে ২টি পঞ্চায়েত। একটি ত্রিশঙ্কু বলে জানা যাচ্ছে। যদিও সেটিতে সিপিআইএমের সমর্থন পেলেই বোর্ড গড়ে ফেলতে পারবে বিজেপি।

কালেখাঁতলা ১ নং গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘ ২৫ বছর ধরে ছিল বিজেপির দখলে। ২০১৮ সালে সেই পঞ্চায়েতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। পাটুলি গ্রাম পঞ্চায়েতটি আগে থেকে ছিল সিপিআইএমের দখলে। ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে জিতে এই পঞ্চায়েতেও ক্ষমতায় ছিল তৃণমূল। এই দুটি পঞ্চায়েত শাসক দলের হাতছা়ড়া হয়েছে।

Panchayat Election Results 2023: পঞ্চায়েত দখল বিজেপির পূর্ব বর্ধমানে

কালেখাঁতলা ১ পঞ্চায়েতের ৩০টির মধ্যে বিজেপি জিতেছে ১৬টিতে, তৃণমূল ১০টিতে, সিপিআইএম চারটি আসনে। পাটুলিতে বিজেপির পক্ষে ফল ৯-৪। ঝাউডাঙা পঞ্চায়েতে বিজেপি, তৃণমূল ও সিপিআইএমের আসন সংখ্যা যথাক্রমে ৩, ২ ও ১। সিপিআইএম নেতৃত্বের কথায়, আমরা নীতিগতভাবে বিজেপিকে সমর্থন করতে পারি না। স্থানীয় স্তরে এ নিয়ে আলোচনা হবে।

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, কালেখাঁতলা ১ নং গ্রাম পঞ্চায়েত বিজেপির গড় ছিল। ২৫ বছর ধরে ক্ষমতায় থাকার পর তৃণমূল জোর করে ২০১৮ সালে কেড়ে নিয়েছিল পঞ্চায়েতটি। কার্যকর্তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রত্যয়ী ছিলাম, কাউন্টিং করব।

Panchayat Election Results 2023: পঞ্চায়েত দখল বিজেপির পূর্ব বর্ধমানে

গোপালের কথায়, ভোটের দিন সন্ত্রাস হয়েছিল। তবে সেভাবে করতে পারেনি। কাউন্টিংয়ের বিষয়ে দৃঢ়চেতা মনোভাব কার্যকর্তারা তৈরি থাকাতেই এই ফল হয়েছে। তবে গণনায় কারচুপি করে এই জেলায় আমাদের জেতা অনেক আসন কেড়ে নেওয়া হয়েছে। যদিও এ কথা হেরে গিয়ে তৃণমূলকে অপবাদ বলেই দাবি তৃণমূল মুখপাত্র দেবু টুডুর।

Panchayat Election Results 2023: পঞ্চায়েত দখল বিজেপির পূর্ব বর্ধমানে

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, আমাদের এখানকার মতো ফ্রেশ ভোট আর কোথাও হয়েছে কিনা বলতে পারব না। বিরোধীরা প্রথম দিন থেকে মনোনয়ন জমা দিয়েছে। আমরা সেখানে হাতে সময় পেয়েছি ২ দিন। কালেখাঁতলা ১, পাটুলি আগে বিরোধীদের দখলেই ছিল। চেষ্টা করব কীভাবে তা পুনরুদ্ধার করা যায়।

(ছবি ও তথ্য- মোহন সাহা)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+