LPG Gas Pipeline: পাইপলাইন দিয়েই বাড়িতে পৌঁছে যাচ্ছে রান্নার গ্যাস! পথ দেখাচ্ছে বাংলা
LPG Gas Pipeline: পাইপলাইনের মধ্যে দিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস! আর এহেন সংযোগের ক্ষেত্রে জেলাগুলির মধ্যে অনেকটাই এগিয়ে দুর্গাপুর। ইতিমধ্যে সে জেলায় এই কাজ শুরু হয়েছে। আর সেই মতো দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের একটি বাড়িতে এমন পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দেওয়া হল।
আর এর মাধ্যমেই সূচনা হল ইন্ডিয়ান ওয়েল-আদানী গ্যাসের (LPG Gas Pipeline)। আগামীদিনে সে জেলায় এভাবেই বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যাবে রান্নার গ্যাস। আর তাতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কাঁকসার গোপালপুর পঞ্চায়েত এলাকায় রাজ্যে প্রথম রান্নার গ্যাস বাড়ি বাড়ি পাইপের (LPG Gas Pipeline) মাধ্যমে দেওয়ার কাজ শুরু হয়। সেই মতো সিটি সেন্টারের সেল কো-অপারেটিভে ৫৯ তারাশঙ্কর সরনীতে প্রথম পাইপ লাইন গ্যাসের শুভ সূচনা হয়। সূচনা করেন দুর্গাপুর ইস্পাতের আধিকারিক বি পি সিং। তিনি ইন্ডিয়ান ওয়েল এবং আদানী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে দুর্গাপুরের প্রথম উপভোক্তা সুশান্ত কুমার রায় জানিয়েছেন, সংস্থা যেভাবে কাজ করেছে তাতে সম্পূর্ণ নিরাপদ পুরো প্রক্রিয়া। অন্যদিকে পাইপ লাইনের মাধ্যমে আসা গ্যাস অনেক বেশি সাশ্রয়ী হবে বলে দাবি গ্যাস সংস্থার।
শুধু তাই নয়, সিলিন্ডারের এলপিজি হাওয়ার থেকে ভারী, কিন্তু এই প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হাল্কা, ফলে লিক হলেও উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বড় কোনও বিপদের শঙ্কা নেই বলেই জানাচ্ছেন গ্যাস সংস্থার আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে বাংলার বাড়িতে গ্যাস পৌঁছানোর সিদ্ধান্ত কয়েক বছর আগে নেওয়া হয়। জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপ লাইন প্রকল্পের মাধ্যমে দক্ষিণবঙ্গের ১০ জেলায় এই কাজ করার উদ্যোগ নেওয়া হয়। সেই মতো বিপুল বিনিয়োগও করা হয়।












Click it and Unblock the Notifications