ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল মাটির বাড়ি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২
ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল মাটির বাড়ি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২
ভোর বেলায় ভাতারের বাণেশ্বর পুর গ্রামে একটি মাটির বাড়িতে বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল সেই বিস্ফোরণের যে গুঁড়িয়ে যায় গোটা বাড়ি। ঘটনায় আহত হয়েছেন ২ জন। বাড়ির লোকেদের দাবি বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে। আবার পুলিশের অনুমান বাড়ির মধ্যেও বোমা মজুত করে রাখা হয়েছিল। কারণ বিস্ফোরণের তীব্রতা সেদিকেই ইঙ্গিত করছে।

ভাতারে বিস্ফোরণ
পূর্ব বর্ধমানের ভাতারের বাণেশ্বর পুরে শুক্রবার ভোরে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। উড়েগিয়েছে অ্যাসবেস্টের চাল। মাটির বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন তীব্র বিস্ফোরণের শব্দ পেয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন জামরুল মল্লিক এবং তাঁর স্ত্রীমারজেদা বিবি ও তাঁর ছেলে লালচাঁদ বাড়ির ভেতরে আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরাই। ২ জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর আর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তদন্তে পুলিশ
কীভাবে বাড়ির ভেতরে বোমা এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির বাসিন্দাদের দাবি বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে বোমামজুত রাখা হয়েছিল। তার থেকেই তীব্র বিস্ফোরণ। বাড়ির বাসিন্দাদের আটক করে জেরা করা হচ্ছে। কোথা থেকে বোমা আনা হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন জামরুল মল্লিক এবং লালচাঁদ নির্মাণ শ্রমিকের কাজ করেন। গতকাল অনেক রাতে লালচাঁদ বাড়ি ফিরেছিলেন। ইতিমধ্যেই বম্বস্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন।

অস্ত্র পাচারে যোগ
এর আগে লালচাঁদের নামে পুলিশের খাতায় অভিযোগ রয়েছে। লালচাঁদ অবৈধ ভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিল। তারপরে ছাড়া পাওয়ার পর কেরলে গিয়ে কাজ শুরু করেন তিনি। সেই থেকেই পুলিশের অনুমান নিশ্চয় লালচাঁদ এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁকে সেকারণে আটক করে জেরা করতে শুরু করেছে পুলিশ।

খাগড়াগড় বিস্ফোরণ
এর আগে বর্ধমান শহরের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে জঙ্গিযোগ মিলেছিল। বাংলাদেশি জঙ্গি সংগঠন খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। সেই ঘটনার একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ভোটের আগেও বর্ধমান শহরে বোমা ফেটে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications