মনোনয়ন দিতে গিয়ে দেখলেন প্রার্থী বদল! বর্ধমানের গলসিতে আজব-কাণ্ড বিজেপিতে

মনোনয়ন দিতে গিয়ে দেখলেন প্রার্থী বদল! বর্ধমানের গলসিতে আজব-কাণ্ড বিজেপিতে

মনোনয়ন দিতে গিয়ে দেখলেন প্রার্থী বদল হয়ে গিয়েছে। তাই বেজার মুখে ফিরে এলেন পূর্ব নির্ধারিত বিজেপি প্রার্থী তপন বাগদি। তিনি মনোনয়ন জমা দিতে গিয়ে দেখেন প্রার্থী বদল হয়ে গিয়েছে বর্ধমানের গলসি কেন্দ্রে। ফলে মনোনয়ন পেশের আগে আশাহত হয়ে ফিরলেন তিনি। তপন বাগতির জায়গায় এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করল বিকাশ বিশ্বাসকে।

মনোনয়নের আগেই বিজেপি প্রার্থী বদল, অবাক-কাণ্ড

মনোনয়নের আগেই বিজেপি প্রার্থী বদল, অবাক-কাণ্ড

বর্ধমানের গলসিতে বিজেপি তপন বাগদিকে প্রার্থী করেছিল। সেইমতো তিনি সোমবার মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়েই তিনি দেখলেন তাঁর নাম নেই বিজেপির প্রার্থী হিসেবে। তাঁর জায়গায় বিজেপি প্রার্থী করেছে বিকাশ বিশ্বাসকে। এদিনই বিজেপি প্রার্থী বদলের ঘোষণা করে।

মননোয়ন দিতে গিয়ে দেখলেন প্রার্থী বদল হয়ে গিয়েছে

মননোয়ন দিতে গিয়ে দেখলেন প্রার্থী বদল হয়ে গিয়েছে

এদিন মনোনয়ন করার কথা ছিল তপন বাগদির। তার আগেই তিনি শুনলেন প্রার্থী বদল হয়ে গিয়েছে। তিনি আর বিজেপির প্রার্থী নন। আগে থেকে তাঁকে কিছুই জানানো হয়নি প্রার্থী বদলের ব্যাপারে। ফলে এই পরিস্থিতিতে তাঁর আশু কর্তব্য স্থির করতে পারলেন না। এই ঘটনায় তাঁর অনুগামীদের মন খারাপ।

তিনি আর প্রার্থী নন, মনোনয়ন দিতে গিয়ে ফিরলেন তপন

তিনি আর প্রার্থী নন, মনোনয়ন দিতে গিয়ে ফিরলেন তপন

কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে গেরুয়া বর্ণে রঞ্জিত বিজেপি প্রার্থী তপন বাগদি গিয়েছিলেন মনোনয়ন জমা দিতে। তখনই তাঁকে বারণ করা হয় মনোনয়ন জমা দিতে। তাঁকে জানানো হয়, আপনি আর বিজেপির প্রার্থী নন, বিজেপির তরফে প্রার্থী বদল করা হয়েছে। তিনি এই ঘটনায় বিস্মিত। কেন তাঁকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিল বিজেপি, তাও জানেন না তপনবাবু।

প্রচার না করতে বলা হয়েছিল, বদলের কথা বলা হয়নি

প্রচার না করতে বলা হয়েছিল, বদলের কথা বলা হয়নি

দিন তিনেক আগে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া পার্টি অফিসে ডেকে পাঠিয়েছিলেন গলসির বিজেপি প্রার্থী তপন বাগদিকে। সেদিনই তাঁকে প্রচার না করতে বলা হয়েছিল। কিন্তু তাঁর প্রার্থীপদ যে বাতিল হতে চলেছে, এমন কিছু জানানো হয়নি। আমাকে কিছুই জানানো হয়নি, তাই মনোনয়ন জমা দিতে এসেছিলাম।

শেষমুহূর্তে লড়াইয়ে নতুন প্রার্থী, পুরনোকে নিয়েই প্রচার!

শেষমুহূর্তে লড়াইয়ে নতুন প্রার্থী, পুরনোকে নিয়েই প্রচার!

এই ঘটনায় অবাক নতুন প্রার্থী বিকাশ বিশ্বাসও। তাঁকে যে শেষমুহূর্তে লড়াইয়ে নামানো হবে, তা ভাবতেও পারেননি তিনি। ২২ এপ্রিল গলসিতে ভোট। বিজেপির নতুন প্রার্থী পানাগড়ের বাসিন্দা কাঁকসা হাইস্কুলের শিক্ষক বিকাশবাবু তাই ভোটের আগে সময় একটু কম পাবেন। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। বেশ কয়েকদিন ধরে তপনদার হয়ে প্রচার করছি। তাঁর সঙ্গে দেখা করব, তাঁকে সঙ্গে নিয়েই প্রচার করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+